কালুখালীতে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা শুরু - Rajbari
মাসুদ রেজা শিশির
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা শুরু

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর খেয়াঘাটে সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা। আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার ও বুধবার) পর্যন্ত এই আয়োজন চলবে।

স্থানীয় লোকজ সংস্কৃতি তুলে ধরা এবং বিনোদনের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) শুভ উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানটির যাত্রা শুরু হয় এবং আগামী ১৬ সেপ্টেম্বর, বুধবার চূড়ান্ত ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতায় ১ম ও ২য় বিজয়ী দলের জন্য রাখা হয়েছে মোটরসাইকেল এবং ৩য় বিজয়ী দলের জন্য পুরস্কার হিসেবে রয়েছে ফ্রিজ। বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট রকিবুল হাসান রুমা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আইনুল হাবীব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতো, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই নৌকা বাইচ ও মেলা দেখতে স্থানীয় ও আশপাশের এলাকার নানা বয়সের মানুষের সমাগম ঘটেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১১

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৩

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৪

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

১৫

গোয়ালন্দের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

১৬

ডেঙ্গু প্রতিরো‌ধে রাজবাড়ী‌তে হাসপাতা‌লে রেড‌ ক্রিসেন্টের প‌রিচ্ছন্নতা অভিযান

১৭

দৌলতদিয়া থেকে ৫ শিশু উদ্ধার

১৮

কালুখালীতে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা শুরু

১৯

দৌলতদিয়ায় হেরোইনসহ নারী মাদক কারবারি আটক

২০