কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

গ্রাম বাংলার আবহমান ঐতিহ্য ধরে রাখতে রাজবাড়ীর কালুখালীতে অনুষ্ঠিত হয়েগেল তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর খেয়াঘাট সংলগ্ন পদ্মা নদীতে অনুষ্ঠিত ফাইনাল প্রতিযোগিতায় পাবনার আমিন পুরের চর গোবিন্দপুর নৌকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাবনার সৈয়দপুরের নিউ শাপলা নৌকা। প্রতিযোগিতায় চরগোবিন্দপুর নৌকা দ্বিতীয় এবং খয়রান একতা চ্যালেঞ্জার তৃতীয় স্থান অর্জন করে। বিজয় অর্জনকারী নৌকার দলগুলোর মধ্যে মোটর সাইকেল, ফ্রিজসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। তিন দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে পদ্মার তীরে দেখা যায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। কালুখালীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ নৌকাবাইচ উপভোগ করতে মহেন্দ্রপুরে জড়ো হন। নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর তীরে বসে গ্রামীণ মেলাও। কালুখালী উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নৌকা বাইচের সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা ও উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খান।

পুরুস্কার বিতরনীতে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন এবং কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান রুমা। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে নৌকা বাইচের ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। নিউ শাপলা চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয় কালুখালীর তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১১

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৩

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৪

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

১৫

গোয়ালন্দের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

১৬

ডেঙ্গু প্রতিরো‌ধে রাজবাড়ী‌তে হাসপাতা‌লে রেড‌ ক্রিসেন্টের প‌রিচ্ছন্নতা অভিযান

১৭

দৌলতদিয়া থেকে ৫ শিশু উদ্ধার

১৮

কালুখালীতে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা শুরু

১৯

দৌলতদিয়ায় হেরোইনসহ নারী মাদক কারবারি আটক

২০