রাজবাড়ী সরকারী ক‌লে‌জে "বাঁধ‌ন" এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু - Rajbari
রু‌বেলুর রহমান
২০ সেপ্টেম্বর ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

“একের রক্ত অ‌ন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” এই প্রতিপাদ‌্যকে বু‌কে ধারন করে “বাঁধন” (স্বেচ্ছায় রক্তদাতা‌দের সংগঠন) রাজবাড়ী‌ সরকারী ক‌লে‌জে ইউনিট, পদ্মা জো‌নের তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় কর্মসূ‌চি শুরু হ‌য়েছে।

র‌বিবার (২০ সে‌প্টেম্বর) সকাল থে‌কে ক‌লেজ ক‌্যাম্পা‌সে বাঁধ‌নের অ‌ফিস ক‌ক্ষে একাদশ শ্রেণির ভর্তি উপলক্ষে বিনামূল্যে এই রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি শুরু করা হয়। চ‌লবে ২২ সে‌প্টেম্বর পর্যন্ত। এছাড়া নিয়‌মিত কার্যক্রমের অংশ হি‌সে‌বে সারাবছরই বাঁধনকর্মীরা ‌বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় কর্মসূ‌চি সহ রক্ত সরবরাহের চেষ্টা ক‌রে থা‌কে। এদি‌কে তিন দিনব‌্যাপী কর্মসূ‌চির প্রথম দি‌নে বিজ্ঞান বিভা‌গের ৩৫০ জন শিক্ষার্থীর গ্রুপ নির্নয় করা হ‌য়েছে। আগামী (২১ সে‌প্টেম্বর) মান‌বিক ও (২২ সে‌প্টেম্বর) ব‌্যবসায়ী শিক্ষা বিভা‌গের শিক্ষার্থী‌দের গ্রুপ নির্নয় করা হ‌বে।

অপর‌দিকে ‌তিন দিনব‌্যাপী ‌বিনামূ‌ল্যে এই র‌ক্তের গ্রুপ নির্নয় কর্মসূ‌চি সফল কর‌তে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেছে রাজবাড়ী সরকারী ক‌লে‌জ কর্তৃপক্ষ, “বাঁধন” রাজবাড়ী সরকারী ক‌লে‌জ ইউনিট, পদ্মা জো‌নের শিক্ষক ও ছাত্র উপ‌দেষ্টা সহ সংগঠ‌নের সদস‌্যবৃন্দ। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, “বাঁধন” রাজবাড়ী সরকারী ক‌লে‌জ ইউনিট, পদ্মা জো‌নের শিক্ষক উপ‌দেষ্টা আশরাফ হো‌সেন খান, জোনাল প্রতি‌নি‌ধি আমিরুল ইসলাম মিলন, সভাপ‌তি মা‌নিক হো‌সেন,  সহ-সভাপ‌তি ওয়া‌ছেল মোল্লা, সহ-সাধারন সম্পাদক ফ‌রিদ হো‌সেন, সাংগঠ‌নিক সম্পাদক সোহাগ শেখ, দপ্তর সম্পাদক সো‌নিয়া আক্তারসহ সংগঠ‌নের সদস‌্যবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১১

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৩

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৪

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

১৫

গোয়ালন্দের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

১৬

ডেঙ্গু প্রতিরো‌ধে রাজবাড়ী‌তে হাসপাতা‌লে রেড‌ ক্রিসেন্টের প‌রিচ্ছন্নতা অভিযান

১৭

দৌলতদিয়া থেকে ৫ শিশু উদ্ধার

১৮

কালুখালীতে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা শুরু

১৯

দৌলতদিয়ায় হেরোইনসহ নারী মাদক কারবারি আটক

২০