স্টাফ রিপোর্টার ॥ জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘দেশ গড়ার জুলাই পদযাত্রা’র ১৭তম দিনে রাজবাড়ীতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজবাড়ী শহরের মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক প্রাঙ্গণে শুরু হয় পদযাত্রা পরবর্তী সভা। বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে সভায় অংশ নেন।
সভায় জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আইনী, রাজনীতিক, জনতার রায় নিয়ে নিষিদ্ধ করতে হবে। মুজিববাদী আদর্শের মাধ্যমে সারা দেশে হত্যা, খুন, নির্যাতন করেছে। এ কারণে মুজিববাদী আদর্শ থেকে রক্ষা করতে বাংলাদেশকে রক্ষা করতে হবে। তাদের হাত থেকে রক্ষার জন্য কাজ করছি। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে সমাবেশ হবে। এ সমাবেশ সফল করবেন। এ পদযাত্রার উদ্দেশ্য জেলায় জেলার সমস্যা চিহিৃত করা। আমরা জীবনের ভয় করি না। গত বছরের জুলাই থেকে রাজপথে নেমেছি। নতুন দেশ গঠন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, গতকাল একটা দল অপেক্ষা করছিল, কখন আমরা মারা যাই। আমাদের উপর যারা হামলা করেছিল, ঢাকায় বসে বসে তারা কি করেছে আপনারা দেখেছেন। বসুন্ধরা মিডিয়া ভাড়ায় খাটে। তারা আওয়ামী লীগের ভাড়ায় খাটছে। তারা মনে করেছিল আমাদের হত্যা করলেই তারা মুক্ত। আবু সাঈদকে হত্যার পর হাজার হাজার আবু সাঈদ হয়েছিল। আমাদের বাংলাদেশ সেদিন থেকেই, সেই মুহুর্ত থেকে ঘুরে দাড়াবে। যেদিন বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নির্মুল হবে। রাজনীতি ঠিক করতে হবে, যতদিন পর্যন্ত নিষিদ্ধ জঙ্গি গোষ্টি আওয়ামী লীগ থাকবে, ততদিন আমরা যুদ্ধ চালিয়ে যাবো। আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ বির্নিমাণে তরুন সমাজকে দায়িত্ব নিতে হবে। আমরা যদি মারা যাই, আপনারা এ দায়িত্ব পালন করবেন।
মন্তব্য করুন