গোয়ালন্দে চাঞ্চল্যকর প্রবাসীর স্ত্রী হত্যার দায়ে দুইজন গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৩ অগাস্ট ২০২৫, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে চাঞ্চল্যকর প্রবাসীর স্ত্রী হত্যার দায়ে দুইজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দে চাঞ্চল্যকর ইরাক প্রবাসীর স্ত্রী লিপি ওরফে চাঁদনী হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, দেবগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়ার সাইফুল মোল্লা (২৮) এবং আঙ্গুরী বেগম (২৫)। মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে মুন্সিবাজার এলাকা থেকে সাইফুল মোল্লাকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরে উত্তর দৌলতদিয়া সাহাজুদ্দিন বেপারী পাড়া এলাকা থেকে আঙ্গুরী বেগমকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত সূত্রে জানা যায়, লিপি ওরফে চাঁদনীর প্রথম বিয়ে হয়েছিল কুমিল্লার দাউদকান্দিতে। পরবর্তীতে রাজবাড়ীর উজানচরের নাসির শেখকে বিয়ে করে একটি কন্যা সন্তানের মা হন। বিদেশে থাকার সময় নাসিরও সৌদি আরবে চলে গেলে তিনি দৌলতদিয়ার ইরাক প্রবাসী সবুজ সরদারের সঙ্গে পরিচয় ও পরবর্তীতে বিয়ে করেন। সবুজ বর্তমানে ইরাকে কর্মরত।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জুয়েল মিয়ার নেতৃত্বে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। পরে বুধবার সকালে তাদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১০ আগস্ট সকালে গোয়ালন্দ উপজেলার চর বালিয়াকান্দি গ্রামের নিজ শয়নকক্ষ থেকে লিপির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, মৃত্যুর আগের দিন তিনি ব্যাংক থেকে এক লাখ টাকা তোলেন এবং তার ঘর থেকে তিনটি দামি মোবাইল ফোন ও স্বর্ণালংকার হারিয়ে যায়। এ ঘটনায় ওইদিনই গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা দায়ের হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০