রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীসহ ৩৪জনের বিরুদ্ধে দু'টি মামলা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীসহ ৩৪জনের বিরুদ্ধে দু’টি মামলা

রাজবাড়ীর পাংশা আমলী আদালতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম সহ ৩৪জনের বিরুদ্ধে পৃথক দু’টি চাঁদাবাজি মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার পাংশা উপজেলার শিহড় গ্রামের মৃত দলুর উদ্দিন আহম্মেদের ছেলে এবিএম নাজিমদ্দিন আহম্মেদ (ওহাব) বাদী হয়ে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম সহ ১০জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩-৪জন এবং গাড়াল গ্রামের দুঃখী লালের ছেলে মোঃ আবুল হোসেন ওরফে আবুল মহাজন বাদী হয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো সহ ২৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩-৪জনকে আসামী করে মামলা দায়ের করেন।
মামলার বাদী এবিএম নাজিমদ্দিন আহম্মেদ (ওহাব) বলেন, ২০২৩ সালের ১৪ এপ্রিল সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের নির্দেশে মাছপাড়া ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে ৫ লক্ষ টাকা দাবি করে। ৭দিনের মধ্যে দাবিকৃত টাকা না দিলে ও সপ্তগ্রাম ঈদগাহ ও গোরস্থান কমিটির সম্পাদক পদ হতে পদত্যাগ না করলে তাকে ও তার ভাইকে হত্যা করে লাশ গুমের হুমকি দেয়। গত ২১ এপ্রিল বিকেলে রমজানের ঈদের প্যান্ডেল ভেঙে দেয়। পরে তাদের ভয়ে ঢাকায় আতœগোপনে থাকেন।
মামলার বাদী মোঃ আবুল হোসেন ওরফে আবুল মহাজন বলেন, ২০১৯ সালের ১৫ মার্চ রাত ৮টার সময় সাবেক উপজেলা চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়োর নির্দেশে পিস্তল ও রিভালভার নিয়ে বাড়ীতে গিয়ে ফাঁকা গুলি করে। মারধর করে ১০লক্ষ টাকা চাঁদাদাবি করে। ভয়ে তাৎক্ষনিক ৫০ হাজার টাকা প্রদান করে ১৫ দিনের সময় চাইলে ৭দিনের সময় দিয়ে চলে যায়। চাঁদাদিতে না পাড়ায় পাশ্ববর্তী জানিপুর পৌর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে বাধ্য হন। গত ২৯ মার্চ বসতবাড়ী সংলগ্ন জমি থেকে ৪লক্ষ টাকা মুল্যের শিশু গাছ কেটে নিয়ে যায়।
বাদীপক্ষের আইনজীবি রাজবাড়ী আদালতের এ্যাড. মাহফুজুর রহমান বলেন, মামলা দু’টি আমলে নিয়ে ওসি, পিবিআইকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১০

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১১

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

১২

দৌলতদিয়ায় ফের বাসডুবি : বাস যাত্রীশুন্য করতে কর্তৃপক্ষের কঠোরতায় ঘটেনি প্রাণহানি

১৩

সকলের সহযোগিতায় বাসডুবিতে কোনো প্রাণহানি ঘটেনি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

১৪

পাংশায় আম খাওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ  

১৫

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার

১৬

গোয়ালন্দে ফিরলেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, ব্যাপক সংবর্ধনা 

১৭

ভোক্তার অধিকার নিশ্চিতকরণে রাজবাড়ীতে মতবিনিময় সভা

১৮

রাজবাড়ী সদর হাসপাতা‌লে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতর‌ণের অভি‌যোগ

১৯

রাজবাড়ীতে এক মাদকসেবীর ৩ মাসের কারাদন্ড

২০