রাজবাড়ী সদর হাসপাতাল : তা‌লিকায় খা‌সি কাতল রুই থাক‌লেও রোগীরা পায় পাঙাস ও মুর‌গি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২০ অগাস্ট ২০২৫, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী সদর হাসপাতাল : তা‌লিকায় খা‌সি কাতল রুই থাক‌লেও রোগীরা পায় পাঙাস ও মুর‌গি

রু‌বেলুর রহমান :  নানা অনিয়‌মের অ‌ভি‌যো‌গে রাজবাড়ী সদর হাসপাতা‌লে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে‌ছে দূর্ণী‌তি দমন ক‌মিশন (দুদক)।

বুধবার দুপু‌র থে‌কে বিকাল ৪টা পর্যন্ত দূর্ণী‌তি দমন ক‌মিশন (দুদক) সম‌ন্মিত জেলা কার্যাল‌য়ের ফ‌রিদপুরের সহকারী প‌রিচালক মোঃ মুস্তা‌ফি‌জের নের্তৃ‌ত্বে এ অ‌ভিযান প‌রিচা‌লিত হয়। এ সময় হাসপাতা‌লের একাউন্স, স্টোক, ওয়ার্ড ও রান্না ঘর সহ বি‌ভিন্নস্থা‌নে অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

অ‌ভিযা‌ন শে‌ষে দূর্ণী‌তি দমন ক‌মিশন (দুদক) সম‌ন্মিত জেলা কার্যাল‌য়ের ফ‌রিদপুরের সহকারী প‌রিচালক মোঃ মুস্তা‌ফি‌জ ব‌লেন, রাজবাড়ী সদর হাসপাতালে রোগীদের নানাবিধ হয়রানি ও অন্যান্য অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করি। প্রথমে ছদ্মবেশে হাসপাতালের ওয়ার্ডসহ বি‌ভিন্নস্থান পর্যবেক্ষণ করে। এ সময় পরিলক্ষিত হয় রোগীদের ডায়েট চার্ট অনুযায়ী খাবার দেওয়া হয় না। এখানে সপ্তাহের ৭ দিনের ৫‌ দিন পাঙাস মাছ ও মুরগি দেয়া হয়।  যেখানে খাবার মেন‌্যু‌তে রয়েছে সপ্তাহে একদিন খাসির মাংস, কাতাল, রুই ও পাঙ্গাস মাছ এগুলো। কিন্তু এখা‌নে শুধু পাঙাস ও মুর‌গি দেওয়া হয়। এছাড়া আমরা হাসপাতাল কম্পাউন্ড অপরিষ্কার অপ‌রিচ্ছন্ন দেখ‌তে পাই। প‌রে আমরা ঔষ‌ধের স্টোক রে‌জিস্ট্রার ও স্টো‌কে অ‌ভিযান পরিচালনা করে সেখানে সিপ্রক্স না‌মের একটি ওষুধ ৫০০ পিস ঘাট‌তি পাই। ত‌বে অন‌্যান‌্য ঔষধ ঠিক ছিল। এছাড়া গাইনী ওয়া‌র্ডে ম‌ন্টিলুকা‌স না‌মের এক‌টি ঔষধ ২৬৬‌ পিস ঔষধ কম পাই। এইসব প্রামনা‌দি সংগ্রহ করেছি। এখন এগু‌লো পর্যা‌লোচনা ক‌রে ক‌মিশন বরাবর রি‌পোর্টকা‌রে পাঠা‌নো হ‌বে। এ সময় দূর্ণী‌তি দমন ক‌মিশন (দুদক) সম‌ন্মিত জেলা কার্যাল‌য়ের ফ‌রিদপুরের উপসহকারী প‌রিচালক কামরুল হাসান, সহকারী প‌রিদর্শক মোঃ শামীম উপ‌স্থিত ছি‌লেন।

এদি‌কে অ‌ভিযান প‌রিচালনা শুরুর দি‌কে হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান উপ‌স্থিত থাক‌লেও প‌রে জরুরী এক‌টি অপা‌রেশ‌নের কথা বে‌লে কে‌টে প‌ড়েন। তি‌নি ব‌লেন, আমার জরুরি একটা অপারেশন থাকায় দুদকের টিমের প্রধানকে বলে চলে আসছি। তারা অভিযানে অনিয়ম পেলে আমাদেরকে বলুক, সমস্যা নেই। ত‌বে আমাদের কোনো অভিমান নাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

১০

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১২

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৪

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৫

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

১৬

গোয়ালন্দের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

১৭

ডেঙ্গু প্রতিরো‌ধে রাজবাড়ী‌তে হাসপাতা‌লে রেড‌ ক্রিসেন্টের প‌রিচ্ছন্নতা অভিযান

১৮

দৌলতদিয়া থেকে ৫ শিশু উদ্ধার

১৯

কালুখালীতে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা শুরু

২০