গোয়াল‌ন্দে পু‌লি‌শের উপর হামলা মামলায় গ্রেফতারকৃত ৬ জ‌নের জা‌মিন নামঞ্জুর - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াল‌ন্দে পু‌লি‌শের উপর হামলা মামলায় গ্রেফতারকৃত ৬ জ‌নের জা‌মিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়াল‌ন্দে পু‌লি‌শের উপর হামলা ও গা‌ড়ি ভাংচুর মামলায় গ্রেফতারকৃত ৬ জনের জা‌মিন নামঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠা‌নোর নি‌র্দেশ দি‌য়ে‌ছেন আদালত। র‌বিবার বিকাল ৫টার দি‌কে গোয়ালন্দ ও কালুখালী আমলী আদাল‌তের বিচারক তান‌জিম আহ‌ম্মেদ এ আদেশ দেন।
আসামী প‌ক্ষের আইনজী‌বি ইমদাদুল হক বিশ্বাস এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে ব‌লেন, আসামী‌দের আদাল‌তে তোলার পর জামিন প্রার্থনা কর‌লে আদল‌তের বিচারক সবার জা‌মিন নামঞ্জুর ক‌রে জেলা হাজ‌তে প্রের‌ণের নি‌র্দেশ দেন। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী দিয়ে কাউকে হয়রা‌নি না কর‌তে প্রশাসন‌কে অনুরোধ জানান তি‌নি। এদি‌কে আদালত থে‌কে নেবা‌র সময় আসামীরা নি‌জে‌দের নি‌র্দোশ ব‌লে দা‌বি ক‌রেন।
গোয়ালন্দ ঘাট থানার ও‌সি মোহাম্মদ রা‌কিবুল ইসলাম ব‌লেন, ফু‌টেজ পর্যা‌লোচনা ক‌রে শ‌নিবার দিবাগত রা‌তে ডি‌বি ও থানা পু‌লি‌শের যৌথ অ‌ভিযা‌নে গোয়াল‌ন্দ থানার বি‌ভিন্নস্থান থে‌কে পুলি‌শের উপর হামলা ও গা‌ড়ি ভাংচুর মামলায় ৫ জন‌ ও র‌বিবার দুপু‌রে একজন সহ মোট ৬ জন‌কে গ্রেফতার করে আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে এবং অ‌ভিযান অব‌্যাহত আছে। ত‌বে এখন পর্যন্ত নুরাল পাগ‌লের মাজার ভাংচুর , অ‌গ্নি সং‌যো‌গ ও নিহ‌তের ঘটনায় ‌কোন মামলা হয় নাই। অ‌ভি‌যোগ পে‌লে প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।
গ্রেফতারকৃতরা হ‌লেন, রাজবাড়ী গোয়াল‌ন্দের দেওয়ান পাড়ার আফজাল সরদা‌রের ছে‌লে মোঃ শাফিন সরদার (১৯), মোঃ জহির উদ্দিনের ছে‌লে এনামুল হক জনি (৩২), ১ নং দিরাস্তুল্লাহ মৃধা পাড়ার মৃত আক্কাস মৃধার ছে‌লে উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপ‌তি মোঃ মাসুদ মৃধা (২৯), বালিয়াডাঙ্গার লাল মিয়া মৃধার ছে‌লে গোয়ালন্দ উপ‌জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা (৪০), কাজীপাড়ার কাজী আরিফের ছে‌লে মোঃ কাজী অপু (২৫) ও দেওয়ান পাড়ার মোক‌লেসুর রহমা‌ন মৃধা ছে‌লে হায়াত আলী মৃধা (২৯)
এর আগে শুক্রবার দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. সেলিম মোল্লা বাদি হয়ে পুলিশের উপর হামলা, সরকারী কাজে বাঁধা প্রদান ও সরকারী সম্পত্তি ধ্বংসের অভিযোগ এনে ৩ থে‌কে সা‌ড়ে  ৩ হাজার অজ্ঞাত ব‌্যা‌ক্তির বিরু‌দ্ধে মামলা দায়ের ক‌রেন।
থানা পুলিশ সূত্র জানায়, নুরাল পাগ‌লের কবর উচু থে‌কে নিচু করাসহ বি‌ভিন্নদা‌বি‌তে শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে পূর্ব ঘোষনা অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয়া হয়। বিক্ষোভ সভায় বক্তব্য শেষে বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে যেতে চাইলে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ তাদের নিভৃত করার চেষ্টা করে। এ সময় বিক্ষুব্ধ জনতা গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের সরকারী গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়ালন্দ ঘাট থানার ওসিথর গাড়ি ভাংচুর করে। সেই সাথে ৫ পুলিশ সদস্য ও স্থানীয় প্রশাসনের ২জনকে পিটিয়ে ও ঢিল ছুঁড়ে আহত করে। এরপর বিক্ষুব্ধ জনতা করে নুরাল পাগলের বাড়ী ও দরবারের গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ভবন ও দরবার শরীফ ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় প্রায় অর্ধশত মানুষ আহত হয়। প‌রে তা‌দের উদ্ধার ক‌রে গোয়ালন্দ উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স ও ফরিদপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হয়। এক পর্যায়ে তৌহিদী জনতা নুরুল হক অরফে নুরাল পাগালের লাশ কবর থেকে তুলে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দেয়। প‌রে রা‌তেই ফ‌রিদপু‌রে মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নুরাল পাগ‌লের ভক্ত রা‌সেল মোল্লা (২৮) না‌মে এক ব‌্যা‌ক্তি নিহত হয়।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় গোয়াল‌ন্দ পাক দরবারের পীর নুরা‌ল হক নুরাল পাগ‌লের মৃত্যুর পর তার প্রতি‌ষ্ঠিত গোয়ালন্দ দরবা‌র শরী‌ফের ভেত‌রে কাবা শরী‌ফের আদ‌লে রঙ করা মা‌টি থে‌কে প্রায় ১২ ফুট উঁচু বেদিতে দাফন করা হয়। এরপর থে‌কে কবর নিচু, রঙ প‌রিবর্তন ও ইমাম মে‌হে‌দি দরবার শরীফ লেখা সাইন‌বোর্ড অপসার‌ণের দা‌বি‌ ক‌রে শুক্রবার  জুম্মা বাদ বি‌ক্ষো‌ভের ঘোষনা হয় জেলা ইমান আকিদা রক্ষা ক‌মি‌টি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১০

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১১

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১২

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

১৩

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

১৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

১৫

৩৬ বছরের শিক্ষকতা শেষে মালতী রানী দাসকে রাজকীয় বিদায়

১৬

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

১৭

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

১৮

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

১৯

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

২০