দৌলতদিয়ায় মাদক সেবনের সময় দুই যুবক আটক, ১ মাসের কারাদণ্ড - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২১ অক্টোবর ২০২৫, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় মাদক সেবনের সময় দুই যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গ্রেপ্তারকৃতরা হলেন গোয়ালন্দ পৌরসভার ক্ষুদিরাম সরকার পাড়ার মৃত গুরু চরণ চৌধুরীর ছেলে উজ্জল চৌধুরী (৩৮) এবং মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মৃত নারায়ণ চন্দ্র কুন্ডুর ছেলে বিজয় কুন্ডু (৫০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক সেবনরত অবস্থায় ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানে অধিদপ্তরের অন্যান্য সদস্যরাও অংশ নেন। সাজাপ্রাপ্তদের পরবর্তীতে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে সব‌জি রাখার মি‌নি কোল্ড স্টো‌রে‌জের উদ্বোধন

জলাবদ্ধতা নিরস‌নে সু‌বিধাব‌ঞ্চিত‌দের পা‌শে ছাত্রদল নেতা

স্বর্ণপদকজয়ী রাজবাড়ীর কৃতিসন্তান সাঁতারু রাফিকে সংবর্ধণা

রাজবাড়ী‌তে স্বেচ্ছা‌সেবকদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালন

পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

পাংশায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীতে নৌযান শুমা‌রির র‌্যা‌লি ও সভা অনু‌ষ্ঠিত

গোয়ালন্দে অবৈধ ভাবে সার পাচারের দায়ে জরিমানা

রাজবাড়ীতে পৃথক অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালকের মৃত্যু

১০

পাংশায় ৩ জুয়েলারিসহ ৪ দোকানে ডাকাতি, আটক-১

১১

পাংশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে টিন ও অর্থ বিতরণ

১২

গোয়ালন্দে নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

১৩

গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

গোয়ালন্দে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল গ্রেপ্তার

১৫

গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

১৬

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রির দায়ে জেল-জরিমানা

১৭

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

১৮

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

২০