রাজবাড়ীতে গণঅধিকার পরিষদ প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প - Rajbari
রুবেলুর রহমান
২৮ নভেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে গণঅধিকার পরিষদ প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজবাড়ী-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওমান প্রবাসী মো. জাহাঙ্গীর খানের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে প্রায় ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের মাঝে ১৪ প্রকারের ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবায় অংশ নেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. সঞ্জয় সাহা এবং ফরিদপুর ইসলামি চক্ষু হাসপাতালের আরএমও, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. এনামুল হক। এছাড়াও রোগীদের বিনামূল্যে রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ ও ওজন নির্ণয় করা হয়।

রাজবাড়ী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম বলেন, “গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের নির্দেশে জনগণের দোরগোড়ায় মানবিক সেবা পৌঁছে দিতে রাজবাড়ী-১ আসনের ট্রাক মার্কার প্রার্থী মো. জাহাঙ্গীর খানের ব্যক্তিগত উদ্যোগে সদর ও গোয়ালন্দের ১৮টি ইউনিয়নে ধারাবাহিকভাবে ফ্রি চিকিৎসা সেবা চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে আজ দাদশী ইউনিয়নে এই ক্যাম্প আয়োজন করা হয়েছে।” তিনি আরও জানান, “আজকের ক্যাম্পে আমাদের লক্ষ্য ৭০০ রোগীকে চিকিৎসা দেওয়া। পাশাপাশি চোখের জটিল রোগে আক্রান্ত যেসব রোগীর অপারেশন প্রয়োজন, তাদের মধ্যে ১০ জনের অপারেশন সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে করিয়ে দেওয়া হবে।”

চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী জানান, বিনামূল্যে চোখ ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পেরে তারা উপকৃত হয়েছেন। সঙ্গে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার শেখ, ইসলামি চক্ষু হাসপাতাল ফরিদপুরের ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান, সদর উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব গাজী বাচ্চু, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহীন আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফা মনি এবং শ্রমিক অধিকার পরিষদের জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিপন মণ্ডলসহ আরও অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১০

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

১১

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১২

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

১৩

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

১৪

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১৬

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৮

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৯

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

২০