কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি - Rajbari
মাসুদ রেজা শিশির
২১ সেপ্টেম্বর ২০২৬, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ পরিকল্পিত ভাবে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ। তবে বিএনপি দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজবাড়ীর পাংশা উপজেলা কৃষি অফিসের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

সংসদ সদস্য হারুন অর রশিদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে দেশ ছেড়েছে। তিনি যাওয়ার আগে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়ে গেছেন। আমরা অতন্দ্র প্রহরীর মতো দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাঠে আছি। তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কখনো দেশ ছেড়ে যায়নি। যখনই এ দেশকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে তখনও এ দেশের প্রয়োজনে মিথ্যা মামলা মাথায় নিয়ে বছরের পর বছর কারাগারে থেকেছে। তিনি আরও বলেছেন, বিএনপির এদেশের সকল শ্রেনী পেশার মানুষের সরকার। আমাদের যারা ভোট দিয়েছে যারা ভোট দেয়নি সবার জন্যই সরকার কাজ করছে।যারা দীর্ঘ ১৭ বছর আমাদের নেতাকর্মীদের উপর অত্যাচার করেছে তারাও শান্তিতে বসবাস করছে। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না।

পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম রিংকুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক এ্যাড মো: লিয়াকত আলী,জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। এছাড়াও সমাবেশে উপস্তিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শাহ্ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান রাজা, পৌর বিএনপির সভাপতি মো: বাহারাম সরদার,সাধারণ সম্পাদকসহ জেলা উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি অঙ্গও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১০

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

১১

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১২

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

১৩

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

১৪

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১৬

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৮

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৯

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

২০