রাজবাড়ীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন রাজবাড়ীর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন কমিটি সদর হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে। এছাড়া জেলার গোয়ালন্দসহ অন্যান্য উপজেলায় অনুরূপ কর্মসূচী পালিতা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভাপতি ও ১০ গ্রেড বাস্তবায়ন কমিটির সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক মতিউল ইসলাম, ফার্মাসিস্ট এসোসিয়েশনের সভাপতি আশিশ কুমার, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট এস. এম. সাজ্জাদ হোসেন প্রমুখ।

এসময় বক্তারা অভিযোগ করেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স এবং ডিপ্লোমা কৃষিবিদদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। কিন্তু একই যোগ্যতা ও দায়িত্ব থাকা সত্ত্বেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের প্রতি বৈষম্য করা হচ্ছে।”

তারা আরও বলেন, “৪ ডিসেম্বর সারাদেশের সব স্বাস্থ্যসেবা ও শিক্ষা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করা হবে, যা পুরো কর্মদিবস চলবে। এরপরও দাবি বাস্তবায়নের নিশ্চয়তা না মিললে অনির্দিষ্টকালের জন্য লাগাতার শাটডাউন চলবে।”

“তারা সরকারের কাছে দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, “রোগীর সেবায় আমরা সবসময় দায়িত্বশীল। কিন্তু দীর্ঘদিনের বঞ্চনা আর অসম্মান আর সহ্য করা যাবে না।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

১০

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১২

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৪

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৫

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

১৬

গোয়ালন্দের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

১৭

ডেঙ্গু প্রতিরো‌ধে রাজবাড়ী‌তে হাসপাতা‌লে রেড‌ ক্রিসেন্টের প‌রিচ্ছন্নতা অভিযান

১৮

দৌলতদিয়া থেকে ৫ শিশু উদ্ধার

১৯

কালুখালীতে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা শুরু

২০