পাংশার জমি দখলের অভিযোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশার জমি দখলের অভিযোগ

রাজবাড়ীর পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে গাছ কর্তন ও বাঁশের বেড়া দিয়ে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মৌরাট ইউনিয়নের মহিষভাঙ্গা গ্রামে।

জানা যায় বিগত প্রায় ৭-৮ মাস যাবত মহিষভাঙ্গা গ্রামের মৃত ইসহাক আলী মৃধার তিন ছেলে মুকাই মৃধা, কেসমত আলী মৃধা ও জব্বার আলী মৃধার সাথে পার্শ্ববর্তী কাশেম মৃধার ছেলে শহীদ মৃধা, বশির মৃধা, শাহাদত মৃধার ছেলে নজরুল মৃধা, তায়জদ্দিন মৃধার ছেলে শাহাদত মৃধা, নাদের মৃধা, কাশেম মৃধার ছেলে বশির মৃধা এবং নাদের মৃধার ছেলে বাবলু মৃধার সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে ২৫ সেপ্টেম্বর বাবলু মৃধা গং প্রতিপক্ষের নিজ জমিতে থাকা একটি পুরনো চার মাথাওয়ালা একটি খেজুর গাছ কর্তন করে এবং জোর পূর্বক জমিতে বাঁশের বেড়া দিয়ে জমি দখলে নেয়ার চেষ্টা করেন। এ বিষয়ে জব্বার মৃধা পাংশা থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছে বলে জানা গেছে। বিরোধপূর্ণ এই জমি নিয়ে স্থানীয়রা কয়েকবার শালিসী বৈঠক বসালেও তাতে কোন সমাধান হয়নি বলে জানা এলাকাবাসী।

জমি দখল ও গাছ কর্তনের বিষয়ে জব্বার মৃধা বলেন, আমি রেকর্ডীয় মালিকের নিকট থেকে জমি ক্রয় করে দীর্ঘ দিন ভোগদখল করে আসছিলাম। কিন্তু ৫ আগস্টের পর অভিযুক্ত ব্যক্তিরা জোরপূর্বক আমার জমিতে প্রবেশ করে বাঁশের বেড়া দিয়ে যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং আমাদের না জানিয়ে আমাদের একটি খেজুর গাছ কর্তন করেছে। আমরা এ বিষয়ে তাদেরকে কিছু বলতে গেলে তারা মারমুখী হয়ে ওঠে। তাই আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

ঘটনার বিষয়ে অভিযুক্ত বাবলু মৃধা বলেন, রাস্তায় চলাচল করতে অসুবিধা হওয়ায় ওই খেজুর গাছ কাটা হয়েছে, যা বিভিন্ন সময় চেয়ারম্যানসহ সকলেই কাটতে বলেছিল। তিনি আরো বলেন- আমাদের ক্রয়কৃত ৫ শতাংশ জমির মধ্যে আমরা দেড় শতাংশ রেকর্ডীয় মালিক। বাকি সাড়ে ৩ শতাংশ জমি আমাদের দখলে নেই। তাই আমরা আমাদের জমিতেই বেড়া দিয়েছি। তবে আমরা এ বিষয়ে আদালতে মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছি। জমি দখল ও গাছ কর্তনকে কেন্দ্র করে তাদের মধ্যে বড় ধরণের সংঘাতের সৃষ্টির আশংকা করছেন এলাকাবাসী।

স্থানীয় একাধিক ব্যাক্তি বলেন দুটি পক্ষ শালিশ ডাকলেও তারা নিজেরাই মানেন না, উভয় পক্ষের মধ্যে বড় ধরনের রক্তক্ষয়ী সংর্ঘসের সম্ভবনা বিরাজও মান।

এ ব্যাপারে পাংশা মডেল থানার এস আই মোঃ কামাল হোসেন বলেন-এ বিষয় নিয়ে একাধিক অভিযোগ থানায় পড়েছে বিভিন্ন সময় তাদের ডেকে সমাধান করার চেষ্টা করা হলেও তারা কখনো এক পক্ষ মানেন তো অন্য পক্ষ মানেন না ,আর জমি সংক্রান্ত বিরোধ আসলে আদালতের বিষয় আমরা শান্তি রক্ষার্থে কাজ করে থাকি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১০

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

১১

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১২

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

১৩

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

১৪

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১৬

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৮

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৯

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

২০