বিনা নোটিশে সবজি ব্যবসায়ীকে উচ্ছেদের অভিযোগ - Rajbari
কামাল হোসেন
৪ জানুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিনা নোটিশে সবজি ব্যবসায়ীকে উচ্ছেদের অভিযোগ

রাজবাড়ী শহরে বিনা নোটিশে এক নারী সবজি ব্যবসায়ীকে উচ্ছেদের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী রোকেয়া বেগম ও তার পরিবারের সদস্যরা। রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী শহরের দুধবাজার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, দুধবাজার সংলগ্ন ৬২ লিংক খাস জমিতে প্রায় ৫৫ বছর ধরে তার শ্বশুর, স্বামী ও ছেলে সবজি ব্যবসা করে আসছেন। ওই এলাকায় বহু ব্যক্তি খাস জমি দখল করে ব্যবসা পরিচালনা করলেও শুধুমাত্র তাদের দোকানটিই উচ্ছেদ করা হয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘ আট বছর ধরে জেলা প্রশাসকের কাছে খাস জমি লিজ নেওয়ার জন্য আবেদন করে আসছেন। জেলা প্রশাসনের মালিকানাধীন ওই খাস জমিতে তাদের দোকানসহ আরও কয়েকটি দোকান রয়েছে। কিন্তু দোকান চালু রাখতে চাইলে পৌরসভার বাজার পরিদর্শক শহিদুল ইসলাম তার কাছে দেড় লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে গত বছরের ১০ নভেম্বর কোনো পূর্ব নোটিশ ছাড়াই তার দোকানটি উচ্ছেদ করা হয়।

সংবাদ সম্মেলনে রোকেয়া বেগম দাবি করেন, তার দোকান উচ্ছেদ করে পেছনের কোটি টাকার মূল্যের জমির মালিককে সুবিধা দিতে পৌর কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে এ পদক্ষেপ নিয়েছে। মানবিক দিক বিবেচনায় খাস জমিটি তার নামে বন্দোবস্ত দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এতে আরও বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোছা. রোকেয়া বেগমের পরিবারের অন্যান্য সদস্যরা।

এ বিষয়ে পৌরসভার বাজার পরিদর্শক মো. শহিদুজ্জামান বলেন, উক্ত স্থানটি জেলা প্রশাসনের খাস খতিয়ানভুক্ত জমি। উচ্ছেদ অভিযান জেলা প্রশাসনের পক্ষ থেকেই পরিচালিত হয়েছে। তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০