দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৭ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে মো. আজমীর আলম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে তার মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকালের দিকে দৌলতদিয়া যৌনপল্লীর হাজরা বাড়িওয়ালীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজমীর আলম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে।

পুলিশ, যৌনকর্মী জুলি আক্তার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে আজমীর আলম দৌলতদিয়া যৌনপল্লীর হাজরার বাড়িতে অবস্থিত যৌনকর্মী জুলি আক্তারের কক্ষে প্রবেশ করেন। সেখানে কিছু সময় অবস্থান করার পর ভোর পৌনে ৫টার দিকে তিনি জুলিকে বাইরে থেকে একটি সিগারেট আনতে বাইরে পাঠান। জুলি বাইরে থেকে সিগারেট নিয়ে ফিরে এসে তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া পাননি। পরে আশপাশের লোকজনকে ডেকে পুনরায় ডাকাডাকি করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ সময় দেখা যায়, ওই ব্যক্তি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন না। তখনই তার মৃত্যুর বিষয়টি তারা নিশ্চিত হয়। এরপর ঘটনাটি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের ফলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১১

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৩

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৪

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

১৫

গোয়ালন্দের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

১৬

ডেঙ্গু প্রতিরো‌ধে রাজবাড়ী‌তে হাসপাতা‌লে রেড‌ ক্রিসেন্টের প‌রিচ্ছন্নতা অভিযান

১৭

দৌলতদিয়া থেকে ৫ শিশু উদ্ধার

১৮

কালুখালীতে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা শুরু

১৯

দৌলতদিয়ায় হেরোইনসহ নারী মাদক কারবারি আটক

২০