পাংশায় সরকারি রাস্তা কেটে পুকুর খননের অভিযোগ - Rajbari
মাসুদ রেজা শিশির 
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় সরকারি রাস্তা কেটে পুকুর খননের অভিযোগ

রাজবারী পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামে সরকারি চলাচলের রাস্তা কেটে পুকুর খননের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রায় একশত পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে গ্রামটির বাসিন্দা মো. কালাম মোল্লার বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি রবিউল ইসলাম রাজা ও মিন্টু মৃধা গং তাদের পুকুরের পাশ দিয়ে থাকা একটি সরকারি রাস্তা কেটে পুকুর খনন করেছেন। দীর্ঘদিন ধরে ওই রাস্তা ব্যবহার করে প্রায় ১০০ থেকে ১৫০টি পরিবার যাতায়াত করত। রাস্তা কেটে দেওয়ায় বর্তমানে এলাকাবাসীর চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীরা আরও জানান, রাস্তা কাটার সময় তারা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি প্রদর্শন করেন এবং পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেন। এছাড়া খননকৃত পুকুরের কারণে আশপাশের কয়েকটি পরিবারের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কালাম মোল্লা, এরশেদ মোল্লা, খোরশেদ মোল্লা, রফিকুল ইসলামসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

চিকিৎসায় অবহেলার অভিযোগে নিহত বালিয়াকান্দির কনিকা মন্ডলের বাড়িতে স্বাস্থ্যমন্ত্রী

সিজারের পর পেটে গজ রেখে সেলাই: ৫১ দিন পর প্রসূতির মৃত্যু

রাজবাড়ী‌তে সব‌জি রাখার মি‌নি কোল্ড স্টো‌রে‌জের উদ্বোধন

জলাবদ্ধতা নিরস‌নে সু‌বিধাব‌ঞ্চিত‌দের পা‌শে ছাত্রদল নেতা

স্বর্ণপদকজয়ী রাজবাড়ীর কৃতিসন্তান সাঁতারু রাফিকে সংবর্ধণা

রাজবাড়ী‌তে স্বেচ্ছা‌সেবকদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালন

পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

১০

পাংশায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

১১

রাজবাড়ীতে নৌযান শুমা‌রির র‌্যা‌লি ও সভা অনু‌ষ্ঠিত

১২

গোয়ালন্দে অবৈধ ভাবে সার পাচারের দায়ে জরিমানা

১৩

রাজবাড়ীতে পৃথক অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

১৪

কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালকের মৃত্যু

১৫

পাংশায় ৩ জুয়েলারিসহ ৪ দোকানে ডাকাতি, আটক-১

১৬

পাংশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে টিন ও অর্থ বিতরণ

১৭

গোয়ালন্দে নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

১৮

গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৯

গোয়ালন্দে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল গ্রেপ্তার

২০