পাংশায় চাঁদার দাবীতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ - Rajbari
মাসুদ রেজা শিশির 
৭ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় চাঁদার দাবীতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের জলিল পাড়া গ্রামে চাঁদার দাবীতে প্রবাসীর স্ত্রীকে মারধর ও বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

একই সাথে ২৫ হাজার টাকা ২ বারে নিয়েছে বাকি ৭৫ হাজার টাকা না পেয়ে ক্ষুদ্ধ হয়ে প্রবাসীর স্ত্রীকে মারধর করার অভিযোগে ওই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সুত্রে ও ওই প্রবাসীর স্ত্রীর সাথে কথা বলে জানাগেছে, তার স্বামী মালেশিয়া প্রবাসী। এলাকার কতিপয় যুবক বিভিন্ন সময় তাকে কু প্রস্তাব দিয়ে আসছিল। তাদের ডাকে সারা না দেওয়া ওই নারীর নিকট ১ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। বিভিন্ন সময় ভয়দেখিয়ে ওই নারী নিকট থেকে ২৫ হাজার টাকা নিয়েছে বলে অভিযোগ ওই প্রবাসীর স্ত্রীর।

অভিযোগ কারী নারী বলেন, একই এলাকার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম শেখ, একই গ্রামের দিলিপ খন্দকারের ছেলে সামসুলসহ ৪ জন বিভিন্ন সময় তাকে হুমকি ধুমকি দিয়ে আসছে।

সবশেষ গত ৩ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে আলীমসহ বেশ কয়েকজন ওই নারীর বাড়িতে গিয়ে বি শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করলে স্থানীয় লোকজন বিষয়টি নিয়ে কথা বলার একপর্যায়ে তারা সেখান থেকে চলে যায় এবং হুমকি দিয়ে বাকি টাকা দ্রুত সময়ের মধ্যে না দিলে পথে ঘাটে তাকে নাজেহাল করবে বলেও হুমকি দিয়েছে বলে প্রবাসীর স্ত্রী জানান।

এ ব্যাপারে যশাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম শেখ অভিযোগ অস্বীকার করে বলেন এসব মিথ্যা ও বানোয়াট। ওই নারী খারাপ চরিত্রের। এলাকার মধ্যে কোন নোংরামো না করার জন্য তাকে বলা হয়েছে।

এ ব্যাপারে পাংশা মডেল থানার এস আই মো: জাহাঙ্গীর হোসেন বলেন একটা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১০

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

১১

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১২

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

১৩

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

১৪

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১৬

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৮

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৯

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

২০