গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন - Rajbari
জহুরুল ইসলাম হালিম
১৬ জুন ২০২৬, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড হামিদ মৃধার হাট এলাকায় এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন আলাল মোল্লা নামে এক যুবক। দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত থাকলেও এবার তিনি প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরান ফুটবল দলের সমর্থক হিসেবে নিজেকে ঘোষণা করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা, কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার ( ১৫জুন) রাত ৯টার দিকে হামিদ মৃধার হাট বাজারে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আলাল মোল্লা দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে  তার নতুন অবস্থানের ঘোষণা দেন। তার এই ঘোষণার পর মুহূর্তেই বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বাজারে উপস্থিত অনেকে বিস্ময় প্রকাশ করেন, আবার কেউ কেউ বিষয়টিকে ব্যক্তিগত পছন্দ ও মতামতের স্বাধীনতা হিসেবেও দেখেন।

আলাল মোল্লা বলেন, আমি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের সমর্থক ছিলাম। তবে ব্যক্তিগত চিন্তা-ভাবনা ও ধর্মীয় অনুভূতি থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে আমি ইরান দলের সমর্থন করব। আমি আর কখনো আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে নিজেকে পরিচয় দেব না। এজন্য দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরান ফুটবল দলের সমর্থক হয়েছি।

তার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় যুবকদের মধ্যে কেউ বিষয়টিকে মজার ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে একজন সমর্থকের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন।

স্থানীয় শওকত জামান, হারুন ব্যাপারী, আব্বাস মোল্লা জানান,সাধারণত ফুটবল দল পরিবর্তনের ঘটনা নতুন নয়। তবে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এক দলের সমর্থন ছেড়ে অন্য দলের প্রতি সমর্থন জানানোর ঘটনা এলাকায় খুব একটা দেখা যায় না। ফলে আলাল মোল্লার এই সিদ্ধান্ত নিয়ে মানুষের আগ্রহ তৈরি হয়েছে।

এ বিষয়ে স্থানীয়দের ভাষ্য, খেলাধুলা মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। যে কেউ নিজের পছন্দ অনুযায়ী যে কোনো দলকে সমর্থন করতে পারেন। আলাল মোল্লার এই ঘোষণাও তার ব্যক্তিগত মতামত ও পছন্দেরই বহিঃপ্রকাশ। ব্যতিক্রমী এই দলবদলের ঘটনা এখন গোয়ালন্দের হামিদ মৃধার হাট সহ আশপাশের এলাকায় আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

১০

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

১১

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

১২

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

১৩

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

১৪

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৭

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১৮

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১৯

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

২০