রাজবাড়ীর গোয়ালন্দে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে জিয়া ফেডারেশন ফুটবল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘ফিরোজ, শরিফ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।
সোমবার (১২ অক্টোবর২০২৬) বিকালে গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা। প্রতিযোগিতা ও ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করেন রাজবাড়ী জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু মোল্লা।
জিয়াউর রহমান স্কোয়াড ফোরামের (ZCF) গোয়ালন্দ উপজেলা আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক আবু সাঈদ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, রাজবাড়ী জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফরিদ দেওয়ান, উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কার সিদ্দিক,
উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আক্তার বুলবুলি। আয়োজন পরিচালনায় ও সার্বিক সহযোগিতায় ছিলেন একরাম শেখ, বক্কার, সবজাদ, শামীম, রিয়াজ, চুন্নু, রাহিম, রাসেল, রোহান, রাজসহ জিয়া ফেডারেশন ফুটবল ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
মাঠে টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি বিতরণ করেন। পরবর্তীতে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জাকজমকপূর্ণ এই আয়োজনের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন