রাজবাড়ী‌তে দ্বিতীয় দি‌নের প্রতি‌যো‌গিতায় ৭টি বাইচ অনু‌ষ্ঠিত - Rajbari
রু‌বেলুর রহমান
৯ অক্টোবর ২০২৬, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী‌তে দ্বিতীয় দি‌নের প্রতি‌যো‌গিতায় ৭টি বাইচ অনু‌ষ্ঠিত

রাজবাড়ী‌তে দ্বিতীয় দিনের নে‌ৗকা বাইচ প্রতি‌যো‌গিতায় প্রতিদ্বন্দীপূর্ণ ৭‌টি বাইচ অনুষ্ঠিত হ‌য়েছে। বাইচ উপ‌ভোগ কর‌তে পদ্মার তী‌রে সমাগম ঘ‌টে‌ছে প্রায় লক্ষা‌ধিক দর্শনার্থীর। শুক্রবার (৯ অ‌ক্টোবর) দুপুর থে‌কে রাজবাড়ীর গোদার বাজার সংলগ্ন পদ্মা নদীতে শুরু হয় দ্বিতীয় দি‌নের মত নৌকা বাইচ প্রতি‌যো‌গিতা।

এর আগে বৃহস্প‌তিবার (৮ অ‌ক্টোবর) বি‌কে‌লে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে এই প্রতি‌যো‌গিতার উদ্বোধন ক‌রেন সংস্কৃ‌তি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এম‌পি। দীর্ঘ প্রায় ২০ বছর পর গ্রাম বাংলার ঐতিহ‌্য ও সংস্কৃ‌তি ফি‌রি‌য়ে আনা এবং মাদক থে‌কে যুব সমাজ‌কে দু‌রে রাখ‌তে রাজবাড়ীর গোদার বাজার সংলগ্ন পদ্মা নদীতে আয়োজন করা হ‌য়েছে এই নৌকা বাইচ প্রতি‌যো‌গিতার। পাল্লার সময় বৈঠার টান ও মা‌ঝি-মাল্লা‌দের জা‌রি সা‌রি গা‌নে উচ্ছা‌সে ফেটে প‌ড়েন দর্শনার্থীরা। এ সময় দশনার্থী‌দের কেউ নৌকায় আবার কেউ নদীর তীরে দাঁড়িয়ে হাত তা‌লি ও চিৎকার ক‌রে উৎসাহ যোগা‌ন মাঝি-মাল্লা‌দের। নে‌ৗকা বাইচ উপল‌ক্ষে পদ্মা পা‌ড়ে তৈ‌রি হ‌য়ে‌ছে উৎসবের আমা‌জে। স্থানীয়দের মধ্যে দেখা দি‌য়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এ সময় নে‌ৗকা বাইচ প্রতিযো‌গিতা উপ‌ভোগ কর‌তে উপ‌স্থিত হন সংস্কৃ‌তি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এম‌পি। এদিকে দ্বিতীয় দি‌নের প্রতিযো‌গিতায় ৭ টি বাইচ অনুষ্ঠিত হয়। এবং তৃতীয় ও শেষ দি‌নে প্রতিযো‌গিতা সকাল ১০ টা শুরু করার কথা র‌য়ে‌ছে।

অপরদি‌কে তিন‌ দিনব‌্যাপী এই নে‌ৗকা বাইচ প্রতি‌যো‌গিতা উপল‌ক্ষে পদ্মা পা‌ড়ে ব‌সে‌ছে গ্রামীন মেলা। মুখ‌রোচক খাবার, চু‌রি-মালা, কস‌মে‌টিক্স সহ হ‌রেক প‌ন্যের পসরা সা‌জি‌য়ে ব‌সে‌ছেন দোকানীরা।

আয়োজক ক‌মি‌টি জানান, গ্রাম বাংলার ঐতিহ‌্য ও সংস্কৃ‌তি ফি‌রি‌য়ে আনা এবং যুব সমাজকে মাদক থে‌কে দু‌রে রাখ‌তে সংস্কৃ‌তি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এর দিক নি‌দের্শনায় এই আয়োজন। এ ধারাবা‌হিকতা অব‌্যাহত থাক‌বে।

নে‌ৗকা বাইচ উদযাপন কমি‌টির সদস‌্য মোঃ প্লাবন আলী জানান, দ্বিতীয় দি‌নের প্রতি‌যো‌গিতায় ৭‌টি বাইচ অনু‌ষ্ঠিত হ‌য়েছে। দীর্ঘ ২০ বছর পর পদ্মা নদীতে নে‌ৗকা বাইচ অনু‌ষ্ঠিত হচ্ছে, এতে দর্শনার্থী‌দের মত আয়োজক ক‌মি‌টিও খুশি। এ জন‌্য ধন‌্যবাদ সংস্কৃ‌তি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম‌কে। তার স‌ঠিক দিক নির্দেশনায় এত সুন্দর আয়োজন করা সম্ভব হ‌য়েছে। এই নৌকা বাইচ দেখ‌তে লক্ষা‌ধিক মানু‌ষের সমাগম ঘ‌টে‌ছে। এছাড়া এখা‌নে ব‌সে‌ছে গ্রামীণ মেলা। সংস্কৃ‌তির মাধ‌্যমে তারা মাদককে প‌রিহার কর‌তে চান। সেই সা‌থে প্রতিবছর এই ধারাবা‌হিকতা অব‌্যাহত রাখ‌তে প্রতিমন্ত্রীর সহ‌যো‌গিতা কামনা ক‌রেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীর পদ্মা নদী‌তে ফাইনাল বাইচে দুই নৌকার মা‌ঝি-মাল্লা‌দের সংর্ঘষে নৌকা ডু‌বি, আহত ২০ 

১

রাজবাড়ীতে কলেজ ছাত্র রোহান হত্যা, গ্রেপ্তার ৩

২

পৌর‌নিক কা‌হিনী ফু‌টি‌য়ে তোলার পাশাপা‌শি রাজবাড়ী‌তে প্রস্তুত হ‌চ্ছে একইস্থা‌নে ৫২ খন্ড প্রতিমা

৩

পাংশায় দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক হিন্দু নারীর মাঝে শাড়ি বিতরণ

৪

রাজবাড়ী‌তে দ্বিতীয় দি‌নের প্রতি‌যো‌গিতায় ৭টি বাইচ অনু‌ষ্ঠিত

৫

রাজবাড়ীতে ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

৬

পাংশা থেকে ৪২টি ককটেল উদ্ধার

৭

রাজবাড়ী‌তে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন কর‌লেন সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম

৮

রাজবাড়ী‌তে নি‌খোঁজের ৪ দিন পর কলেজ ছাত্রের বস্তাবন্দি মর‌দেহ উদ্ধার

৯

‘সাংস্কৃ‌তিক মন্ত্রণালয় আগের মতো নিথর নিস্তব্ধ মন্ত্রণালয় হবে না’ -সংস্কৃ‌তি প্রতিমন্ত্রী খৈয়ম

১০

‘অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান’ -স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ড. নুরুল ইসলাম

১১

আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন

১২

গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৩

গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

১৪

ভুল চিকিৎসার শিকার বিথী আক্তার শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরেই গেল

১৫

গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

পাংশায় বিষ প্রয়োগে মাছ নিধন দায়ে বিএনপি নেতা গ্রেফতার 

১৭

দৌলতদিয়ায় প্রশাসনের অভিযান: ১ জনের ১ বছরের কারাদণ্ড

১৮

গোয়ালন্দে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের লক্ষ্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

১৯

পাংশায় নসিমনের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু 

২০