রাজবাড়ীতে ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ - Rajbari
কামাল হোসেন
৯ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুরে দ্বিতীয় শ্রেণির নয় বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় রিপন খান (৫১) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত রিপন খান পলাতক রয়েছেন।

অভিযুক্ত রিপন খান সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মর্জ্জোৎকোল গ্রামের মৃত সামসুদোহা খানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শিশুটি স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে একা বের হয়। বাড়ির কিছু দূরে একটি ডিপ টিউবওয়েলের কাছে পৌঁছালে অভিযুক্ত রিপন খান তার পথরোধ করেন। পরে চকলেট কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে স্থানীয় কামরুজ্জামান খানের বাগানের একটি ঝোপে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত রিপন খান পালিয়ে যান। পরে শিশুটির মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(ঘ) ধারায় মামলা দায়ের করেন।

এলাকাবাসী জানান, অভিযুক্ত রিপন খানের বিরুদ্ধে নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রাজবাড়ী সদর থানার তদন্ত কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইন মামলায় ১ জন গ্রেফতার

১

এন‌সিপি নেত্রীর বাড়ী‌তে অ‌গ্নিসং‌যো‌গের প্রতিবা‌দে রাজবাড়ী‌তে মানববন্ধন

২

গোয়ালন্দে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড

৩

সংস্কার ও আধুনিকায়নের অভাবে সৌন্দর্য হারাচ্ছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র

৪

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

৫

গোয়ালন্দে হেরোইন সেবনরত অবস্থায় ৬ জন গ্রেপ্তার

৬

প্রিয় স্কুলে  ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার

৭

গোয়ালন্দে কৃষকের পেঁয়াজের জমিতে দুর্বৃত্তদের হানা, তুলে ও কেটে নষ্ট চারা

৮

গোয়ালন্দে অবৈধভাবে সার বিক্রি করায় দন্ড

৯

রাজবাড়ীতে পোস্টঅ‌ফি‌সে রাখা আত্মসাতের টাকা ফেরতসহ বিচা‌রের দা‌বি‌তে গ্রাহক‌দের বিক্ষোভ

১০

পাংশায় দোকানের চাল কেটে আড়াই লাখ টাকার মালামাল চুরি

১১

পাংশায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট

১২

রাজবাড়ীতে মাদকদ্রব্যসহ ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

১৩

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য জায়েদ হোসাইন জাহিন গ্রেপ্তার

১৪

পাংশায় বিশেষ অভিযানে মাদক ও বালু উত্তোলনে ৭ জনের দণ্ড

১৫

রাজবাড়ীতে সন্ত্রাস-নৈরা‌জ্যের প্রতিবাদে ছাত্রদ‌লের বিক্ষোভ

১৬

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১৭

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

১৯

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

২০