রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
গোয়ালন্দ উপজেলা উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোশাররফ আহমেদ, সাবেক সদস্য সচিব শহিদুল ইসলাম বাবলু, রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস প্রমুখ।
মন্তব্য করুন