রাজবাড়ীতে আদালতের প্রতি অবজ্ঞা করায় নির্বাহী প্রকৌশলীকে কারাদন্ড - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২১ নভেম্বর ২০২৪, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে আদালতের প্রতি অবজ্ঞা করায় নির্বাহী প্রকৌশলীকে কারাদন্ড

আদালতের প্রতি অবজ্ঞা, অশ্রদ্ধা ও ঔদ্ধত্য প্রকাশসহ দায়সারা গোছের প্রতিবেদন দাখিল করে বিচার প্রার্থীকে হয়রানি করায় রাজবাড়ী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এম ইফতেখার মজিদকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে আদালত।
একই সঙ্গে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে উক্ত প্রকৌশলীর বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকেলে রাজবাড়ীর দ্রুত বিচার আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট রাজবাড়ীর দ্রুত বিচার আদালতে মো. দলু মিয়ার দায়েরকৃত মামলা তদন্তের জন্য রাজবাড়ী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু আদালতের ৩টি ধার্য তারিখ অতিক্রম হওয়ার পরও তদন্ত প্রতিবেদন দাখিল করেননি তিনি। গত ৩ অক্টোবর আদালত ওই নির্বাহী প্রকৌশলীকে প্রতিবেদন দাখিলের জন্য তাগিদ দেন। আদালতের তাগিদ প্রাপ্তির পর নির্বাহী প্রকৌশলী নিজে তদন্ত না করে অধীন উপ-সহকারী প্রকৌশলী মো. হাসান মাহফুজ ও উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলামকে দিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করে গত ৯ অক্টোবর আদালতে একটি দায়সারা প্রতিবেদন দাখিল করেন। উল্লিখিত বিষয়ে আদালত উক্ত নির্বাহী প্রকৌশলীকে ২০ নভেম্বর সকাল ১১ টায় আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন। উল্লিখিত নির্দেশ প্রতিপালন না করে উপরন্তু নির্বাহী প্রকৌশলী আদালত প্রসঙ্গে অশোভন মন্তব্য সম্বলিত একটি পত্র রাজবাড়ীর বিভিন্ন দপ্তরে প্রেরণ করেন। বস্তুত তিনি আদালতের আদেশের সুস্পষ্ট লঙ্ঘন এবং আদালতের স্বাধীন বিচারিক কার্যক্রমে হস্তক্ষেপ করেছেন। এ ছাড়া আদালতের নির্দেশ অমান্য করে হাজির না হওয়া এবং আদালতের প্রতি অবজ্ঞা, অশ্রদ্ধা ও ঔদ্ধত্য প্রদর্শনসহ দায়সারা গোছের তদন্ত প্রতিবেদন দাখিল করে বিচার প্রার্থীকে হয়রানি ও ন্যায় বিচার প্রাপ্তিতে অন্তরায় সৃষ্টি করেছেন। সামগ্রিক বিষয় পর্যালোচনা করে বিচারক মো. সুমন হোসেন অভিযুক্ত নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে এসব কারণে ফৌজদারি কার্যবিধির ৪৮৫ ধারায় আদালত উক্ত নির্বাহী প্রকৌশলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। একই সঙ্গে সাজাপ্রাপ্ত উক্ত প্রকৌশলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ প্রদান করেন।
এদিকে উল্লিখিত মামলায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর দাখিলকৃত তদন্ত প্রতিবেদন ত্রুটিপূর্ণ হওয়ায় তা বাতিল করে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ১২ ডিসেম্বর এই মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১০

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

১১

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১২

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

১৩

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

১৪

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১৬

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৮

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৯

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

২০