রাজনীতি না করেও মানুষের সেবা করা যায় -লে.জে. (অব.) মতিউর রহমান - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৭ নভেম্বর ২০২৪, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনীতি না করেও মানুষের সেবা করা যায় -লে.জে. (অব.) মতিউর রহমান

অনেকেই মনে করেন রাজনীতি না করলে মানুষের সেবা করা যায় না। আমি দীর্ঘদিন ধরে চাকুরী করার পাশাপাশি রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার মানুষকে নানা ভাবে সহায়তার চেষ্টা করেছি নিঃস্বার্থ ভাবে।

প্রান্তিক জনকল্যাণ সংস্থার আয়োজনে রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল আলহাজ্ব আমজাদ হোসেন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সাবেক সেনা কর্মকর্তা লে. জে. (অবঃ) এস এম মতিউর রহমান জুয়েল এসব কথা বলেন।

তিনি আরো বলেন, রাজবাড়ী প্রান্তিক জনকল্যাণ সংস্থা, রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন, লুৎফর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের সেবা করে আসছি। আমার কাছে যারা এসেছেন আমি কখনো তাদের রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ার চেষ্টাও করিনি। কোন মানুষকে স্বার্থের বিনিময় কোন উপকার করিনি। আমার বিরুদ্ধে যে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা একটি প্রচলিত নিয়মের মধ্যেই পড়ে। বিগত সরকারের আমলে বিভিন্ন কিছু হয়েছে। এ জন্য তদন্তের স্বার্থে এমন চিঠি দেওয়া হয়েছে। আমি বর্তমান সরকারকে সহায়তা করতে চাই তদন্তে।  এখানে কেউ স্বাক্ষী, কেউ অভিযুক্ত বা সংশ্লিষ্ট তাই তাদের বিরুদ্ধে এটা দেওয়া হয়েছে। এটা সব সময়ই হতে থাকে। তবে এবার মনে হচ্ছে আমার জেলার কিছু মানুষ খুব খুশি হয়েছে এটার জন্য।
আমার যদি এমন শঙ্কা থাকতো তাহলে তো আমি বিদেশ থেকে আসতাম। আমাকে কেউ নিয়ে আসেনি, আমি নিজেই আসছি। আপনারা জানেন মাঝে মধ্যেই আমি বিদেশে যাচ্ছি আসছি। আমি কারো বাড়া ভাতে ছাই দিতে আসেনি। আমি রাজনীতি করলে আপনারা বুঝতে পারবেন, রাজনীতি না করেও মানুষের সহায়তা করা যায়।  আমি চাকুরী জীবন শেষে করে অবসর কালীন ছুটি শেষ করে আমার এলাকায় আসছি। আর আমি আসব এটা এক মাস আগেই বলেছিলাম তারিখ ঠিক করেছিলাম। তারপর ওই চিঠি অনেকেই ভেবেছিলো আমি এর পর আর আসব না এলাকায়। আসলে আমি আমার মাটিতে আসছি। এখানে আমি পড়ালেখা করেছি। রাজনীতি না করেও মানুষের পাশে থাকা যায়।
আমাদের এলাকা সন্ত্রাসী এলাকা। আশ্রায়হীন, ভূমিহীনরা সন্ত্রাসী কর্মকান্ড করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের সাথে নিয়ে ভাল কাজ গুলো করে যেতে চাই। প্রতিবাদ করতে চাই অন্যায়ের, শালিস করে টাকা নেওয়া হয়, এখনও দখল বাজি হচ্ছে, বালি উত্তোলন করে নদী ধ্বংস করে ফেলা হচ্ছে এসব নিয়ে আমাদের সচেতন থাকা দরকার। আমি এখন অবসরে আছি মাঝে মধ্যেই গ্রামে আসব। আপনাদের সাথে মিলেমিশে সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলব।
এর আগে দুপুর ১২ টায় সড়ক পথে সাবেক সেনা কর্মকর্তা লে. জে.(অবঃ) এস এম মতিউর রহমান জুয়েল দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় পৌছালে এলাকাবাসী তাকে মোটর সাইকেল নিয়ে অভ্যর্থনা দিয়ে নিয়ে আসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

১০

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১২

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৪

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৫

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

১৬

গোয়ালন্দের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

১৭

ডেঙ্গু প্রতিরো‌ধে রাজবাড়ী‌তে হাসপাতা‌লে রেড‌ ক্রিসেন্টের প‌রিচ্ছন্নতা অভিযান

১৮

দৌলতদিয়া থেকে ৫ শিশু উদ্ধার

১৯

কালুখালীতে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা শুরু

২০