মাশরুম চাষে সফলতার হাতছানি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাশরুম চাষে সফলতার হাতছানি

হাফেজ মঈনউজ্জামান মঈন পড়ালেখা শেষ করে চাকুরীর পিছনে না ছুটে মাসরুমের উপর একটি প্রশিক্ষণ গ্রহণ করে মাশরুম চাষ শুরু করেন। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা।

কৃষি সম্প্রসারণ দপ্তরের সহযোগিতায় সাফল্যের হাতছানি অনুভব করছেন তরুণ উদ্দ্যোক্তা হাফেজ মঈন। বর্তমানে তার ২টি সেট রয়েছে মাশরুম চাষের জন্য, সম্পুর্ন আধুনিক পদ্ধতিতে তিনি এ চাষ করে আসছেন।

খোজ নিয়ে জানাগেছে পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্প স্পন ও মাশরুম উৎপাদন প্রদর্শনীর মাধ্যমে মাশরুম চাষের জন্য আধুনিক সকল ব্যবস্থা প্রদান করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাংশা। সরে জমিনে গিয়ে দেখাযায় ২ টি টিনের শেড করে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাশরুম চাষ করছে মঈন, সেখানে স্থায়ী ভাবে তাক বসানো রয়েছে, পানির দেওয়ার জন্য রয়েছে আধুনিক যন্ত্র, ঝুলন্ত রয়েছে বেশ, মাশরুম বিক্রির জন্য রয়েছে একটি ভ্যান গাড়ী যা সম্পূন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রদান করেছেন।

উদ্দ্যোক্তা হাফেজ মঈন জানান, তিনি মাত্র ২০-২৫ হাজার টাকা খরচ করেছেন এ বছর প্রায় ৮০-৯০ হাজার টাকা লাভ করতে পারবেন বলে তিনি জানান। এখন প্রায় প্রতিদিন ৩-৪ কেজি মাশরুম বিক্রি করছেন যার বাজার মূল্য ১ হাজার থেকে ১২ শত টাকা। এটা দিন দিন বৃদ্ধি পাবে বলে আশা করছেন তরুন এই উদ্দ্যোক্তা। তিনি বলেন, আমার মাশরুমের ক্রেতা সকলেই শিক্ষিত মানুষ, যারা এ মাশরুমের গুনাগুন জানেন তারা মোবাইলের মাধ্যমে ফোন করে অর্ডার দেন। আমরা তাদের বাসায় কিংবা বাজার এলাকায় ডেলিভারী দিয়ে থাকি। কৃষি বিভাগের দেওয়া ভ্যান যোগেও আমরা মাশরুম পৌছে দিয়ে থাকি, তবে গ্রামে এ ক্রেতার সংখ্যা কম থাকলেও শহর এলাকায় মাশরুমের ক্রেতা ব্যপক বলেও তিনি জানান। তার এমন কর্মে স্থানীয় বেশ কিছু তরুন এমন উদ্দ্যোক্তা হতে আগ্রহ প্রকাশ করেছেন।

কসবামাজাইল ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু হেনা মোস্তফা বলেন, আমরা চেষ্টা করছি এই মাশরুম চাষকে এগিয়ে নিয়ে যেতে। সার্বক্ষনিক এই উদ্দ্যোক্তাকে পরামর্শ প্রদানসহ যাবতীয় সমস্যা দেখভাল করে আসছি। আশা করছি, তিনি লাভবান হবেন।

পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ বলেন, পাংশা উপজেলার সর্বত্রই আমরা এ মাশরুম চাষীসহ সকল উদ্দ্যোক্তাদের কৃষি বিভাগের পরামর্শ প্রদান করে থাকি। পাংশাতে আমরা আরো মাশরুম প্রর্দশনী দিতে কাজ করে যাচ্ছি। কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামে আমাদের একটি প্রর্দশনী আছে। সেখানে আমরা নিয়মিত ভিজিট করে থাকি এবং উদ্দ্যোক্তাকে উৎসাহ দিয়ে আসছি। মাশরুম মানব খাদ্যে অত্যান্ত উপকারী জিনিস। এটার মাধ্যমে ভাল লাভবানও হওয়া যায়। সঠিক নিয়মে চাষ করলে লাভবান হওয়ার যথেষ্ঠ সুযোগ রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় প্রশাসনের অভিযান: ১ জনের ১ বছরের কারাদণ্ড

১

গোয়ালন্দে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের লক্ষ্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

২

পাংশায় নসিমনের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু 

৩

তফ‌সি‌লের আগেই জ‌মে উঠে‌‌ছে রাজবাড়ীতে ব‌্যবসায়ী স‌মি‌তির নির্বাচনী প্রচারানা

৪

তিন দিন ধ‌রে নি‌খোঁজ রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়‌কের মামা‌তো ভাই

৫

পদ্মায় নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৬

পাংশায় মানসম্পন্ন পেঁয়াজ বীজ প্রাপ্তি নিশ্চিতকল্পে মতবিনিময়

৭

রাজবাড়ীতে শিশু ধর্ষনের দায়ে একব্যাক্তি গ্রেপ্তার

৮

গোয়ালন্দে ভেজা বালি বহন করায় ৬টি ড্রাম ট্রাককে শাস্তি

৯

গোয়ালন্দে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১০

জনবল সংকটে রাজবাড়ীর প্রাণিসম্পদ দপ্তর, ৬৯ পদের ৩৭ টিই শূন্যে

১১

রাজবাড়ীতে নিজ মেয়েকে ধর্ষনের দায়ে বাবার যাবৎজীবন কারাদণ্ড

১২

রাজবাড়ীতে কৃষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৩

গোয়ালন্দে মসজিদে ওসি’র মাদকবিরোধী বক্তব্য

১৪

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.হান্নানকে ওএসডি

১৫

দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহন মন্ডলের দাফন সম্পন্ন

১৬

পাংশায় ৬৫ লাখ টাকার জুয়েলারি চুরি মূল পরিকল্পনাকারী গ্রেফতার

১৭

পাংশায় পুকুরে বিষ দিয়ে কৃষকের ৩ লাখ টাকার মাছ নিধন

১৮

পাংশায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৯

রাজবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

২০