দৌলতদিয়ায় শিশুদের নিরাপদ পরিবেশের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় শিশুদের নিরাপদ পরিবেশের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বেসরকারি সংস্থা মুক্তি মহিলা সমিতির আয়োজনে এবং সেভিং মোজেজ (ইউএসএ) এর সহযোগিতায় শিশুদের নিরাপদ পরিবেশের জন্য স্থানীয় প্রশাসনের সাথে ত্রি-মাসিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা বারোটায় মুক্তি মহিলা সমিতির কনফারেন্স রুমে সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস, সেভিং মোজেজ ইউএসএ ডিরেক্টর নাইট কেয়ার বাংলাদেশ নাসিমা বেগম, সাংবাদিক সিরাজুল ইসলাম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধি, দৌলতদিয়া উপস্বাস্থ্য কেন্দ্র প্রতিনিধি, কমিউনিটি ক্লিনিক প্রতিনিধি প্রমূখ।

বক্তারা বলেন, বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত যে শিশুর শারীরিক বিকাশের মতো মানসিক বিকাশের ক্ষেত্রেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে তার জীবনের প্রথম বছরগুলো। যে শিশুটি জীবনের প্রথম সাত-আট বছর তার বিকাশের জন্য সহায়ক পরিবেশ পায়, সে অন্য শিশুদের (যারা সহায়ক পরিবেশ পায়নি) চেয়ে বেশি বুদ্ধিমান, সামাজিক ও সুস্বাস্থ্যের অধিকারী হয়। তার কথা বলার দক্ষতা, সামাজিক দক্ষতা, আত্মবিশ্বাস প্রভৃতির বিকাশ ঘটে, যা পরবর্তী জীবনে তাকে সুখী ও সুন্দর থাকতে সহায়তা করে। সভায় দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির নাইট কেয়ারে অবস্থানরত ০-৬ থেকে ছয় বছরের শিশুদের খাবার রুটিন, বাসস্থান এবং এখানে ছয় বছর অবস্থানের পর করনীয় বিষয়ে আলোচনা করা হয়। সেভিং মোজেজ ( ইউএসএ) এর অর্থায়নে গত সাত বছর এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০