রাজবাড়ীতে বছরের প্রথম দিনেও মাধ্যমিক বিদ্যালয়ে বই পৌঁছায়নি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১ জানুয়ারী ২০২৫, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বছরের প্রথম দিনেও মাধ্যমিক বিদ্যালয়ে বই পৌঁছায়নি

নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেও রাজবাড়ীর অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ে বই পৌঁছায়নি। বুধবার (০১ জানুয়ারি) সকাল ১০টার পর মাধ্যমিকের বইবাহী ট্রাক রাজবাড়ীতে আসে, যা সময়মতো বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। ফলে শিক্ষার্থীরা নতুন বই না পেয়ে হতাশায় দিন কাটিয়েছে।

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্য্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা মাঠে বসে নতুন বইয়ের অপেক্ষায় ছিল। তবে দুপুর ১২টা পর্যন্ত বই না পেয়ে অনেকে মলিন মুখে বাড়ি ফিরে যায়। এদিকে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে বেলা সাড়ে ১১টার দিকে কিছু বই বিতরণ শুরু হয়। এতে শুধুমাত্র “শুধু অষ্টম শ্রেণির বাংলা, ইংরেজি এবং গণিত বই বিতরণ করা হয়। অপরদিকে মফস্বল এলাকাগুলোতেও এখন পর্যন্ত বই পায়নি তবে শিক্ষকরা জানিয়েছেন  বইয়ের জন্য ফোন পেয়েছি যা এখন এনে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা সম্ভব নয়। তবে বইগুলো আগামীকাল অবশ্যই বিতরণ করা হবে।

এবিষয়ে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকরা জানান, আজ দুপুরে বই এসেছে শুধু অষ্টম শ্রেণির বাংলা, ইংরেজি এবং গণিত বই পেয়েছি। যা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। বাকি বই কবে আসবে, তা জানি না। তবে উর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে আস্বস্ত করা হয়েছে যে দ্রুতই বই দেওয়া হবে। বই আসার সাথে সাথেই তা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।

জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, “সকাল ১০টার পর বইয়ের ট্রাক রাজবাড়ী পৌঁছেছে। আমরা বিদ্যালয়গুলোতে সংবাদ দিয়ে বই বিতরণের ব্যবস্থা করেছি। একই শ্রেণির তিনটি বই এসেছে, বাকি বই পর্যায়ক্রমে আসবে। মাধ্যমিকে বইয়ের চাহিদা প্রায় ১৭ লাখ।” বছরের প্রথম দিনে বই বিতরণে এই ধীরগতির কারণে শিক্ষার্থীরা হতাশ হয়েছে। দ্রুত বই পৌঁছানোর ব্যবস্থা নিয়ে শিক্ষাবর্ষের শুরুতেই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন অভিভাবকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

১০

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১২

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৪

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৫

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

১৬

গোয়ালন্দের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

১৭

ডেঙ্গু প্রতিরো‌ধে রাজবাড়ী‌তে হাসপাতা‌লে রেড‌ ক্রিসেন্টের প‌রিচ্ছন্নতা অভিযান

১৮

দৌলতদিয়া থেকে ৫ শিশু উদ্ধার

১৯

কালুখালীতে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা শুরু

২০