গোয়ালন্দে কৃষকের পেঁয়াজ ক্ষেতে ঔষধ ছিটিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ  - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩ জানুয়ারী ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে কৃষকের পেঁয়াজ ক্ষেতে ঔষধ ছিটিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে পূর্ব দ্বন্দ্বের জের ধরে দেবগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ চর পাঁচুরিয়া অম্বলপুর গ্রামের মৃত তাইজদ্দিন শেখের ছেলে দরিদ্র কৃষক শামজাদ শেখের (৫৫) প্রায় দেড়বিঘা জমির অর্ধ পরিপক্ক পিঁয়াজে পচন ঔষধ (আগাছা নাশক) ছিটিয়ে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।

ভুক্তভোগী ওই কৃষক শামজাদ এ  বিষয়ে বৃহস্পতিবার গোয়ালন্দ ঘাট থানা, উপজেলা নির্বাহী অফিস ও কৃষি কর্মকর্তা বরাবর ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত ওই যুবক আব্দুস ছাত্তার শেখ (৪০) একই এলাকার গেদা শেখের ছেলে। শুক্রবার ওই চাষির কৃষি জমিতে গিয়ে দেখা যায়, আগাছা নাশক তরল ঔষধ স্প্রে করায় অর্ধ পরিপক্ব পিঁয়াজের গাছগুলো পচন ধরে শুকিয়ে সম্পুর্ন ক্ষেত সাদা হয়ে গেছে। ভুক্তভোগী দরিদ্র কৃষক শামজাদ শেখ ক্ষেতের মধ্যে আহাজারি করছেন। পাশ্ববর্তী কৃষকরা তাকে শান্তনা দিচ্ছেন। এ সময় শামজাদ শেখ জানান, মাস কয়েক আগে আমার ধানের জমি থেকে ওই ছাত্তার পানি কেটে নেয়াকে কেন্দ্র করে তার সাথে আমার  দ্বন্দ্ব চলে আসছিলো। ওই ঘটনার জের ধরে সে সপ্তাহ খানেক আগে এই আধাপাকা দেড় বিঘা পিঁয়াজ ও রসুন ক্ষেতে ঘাস মারা ঔষধ দিয়ে নষ্ট করে দিয়েছে। এতে আমার সারে ৩ থেকে ৪ লক্ষ লাখ টাকার ক্ষতি হয়েছে। গ্রামের লোকজন শালিশ বিচার করে তাকে ৩ লাক্ষ টাকা জরিমানা করেছে। সে জরিমানা নাদিয়ে শালিশ বৈঠক থেকে কৌশলে পালিয়ে গিয়ে উল্টো আমাকে মারপিটের হুমকি দিচ্ছে। নিরূপায় হয়ে আমি থানা পুলিশ ও প্রশাসনের কাছে অভিযোগ করেছি। আমি এই ক্ষতিসহ ওর উপযুক্ত বিচার চাই। স্থানীয় কৃষক রমজান আলী, কালাম শেখ, জসিম শেখসহ একাধিক ব্যক্তি জানান, ছাত্তার খারাপ প্রকৃতির লোক। এর আগেও এক কৃষকের উচ্ছে ক্ষেতে ঔষধ ছিটিয়ে নষ্ট করেছিলো। আবার এই পিয়াজ ক্ষেত নষ্ট করেছে। সে কোন শালিশ বিচার মানেনা। অভিযুক্ত ছাত্তারকে পাওয়া যায়নি। তবে তার বৃদ্ধ পিতা গেদাই শেখ বলেন, আমার ছেলে একাজ করে নাই। শালিশ বিচার হয়েছে কিনা তাও আমি জানি না।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, অভিযোগের সত্যতা ক্ষতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান  বলেন, ওই কৃষকের অভিযোগটি তদন্তের জন্য উপজেলা কৃষি অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি তদন্ত রিপোর্ট দেয়ার পর পরবর্তী সিন্ধান্ত গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

১০

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১২

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৪

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৫

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

১৬

গোয়ালন্দের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

১৭

ডেঙ্গু প্রতিরো‌ধে রাজবাড়ী‌তে হাসপাতা‌লে রেড‌ ক্রিসেন্টের প‌রিচ্ছন্নতা অভিযান

১৮

দৌলতদিয়া থেকে ৫ শিশু উদ্ধার

১৯

কালুখালীতে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা শুরু

২০