রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৩ জুন ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কামাল হোসেন :

রাজবাড়ীর সদর উপজেলার দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলীকে (৬০) একটি সংঘর্ষ ও গুলিবর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৬টা সদর উপজেলার কামালদিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট ২০২৪ তারিখে দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে রাজবাড়ী সদর থানাধীন গোয়ালন্দ মোড়ে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” এর ব্যানারে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলায় অন্তত ১০ জনের বেশি আন্দোলনকারী গুলিবিদ্ধ ও আহত হন।আহতদের মধ্যে ছিলেন জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না ও বিল্লাল হোসাইনসহ আরও অনেকে। ঘটনার পর ২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে খানখানাপুর এলাকার মো. জিসান হোসাইন খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ১৪ জন নামীয় ও ১০০-১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি রুজু করা হয়, এফআইআর নং-০১, তারিখ-০২/০৯/২০২৪, জি আর নং-৩৩৪/২০২৪, সময়-২০:৩০ ঘটিকা। ধারা: ১৪৩/৩০৭/৩২৩/৩২৬/৫০৬ দণ্ডবিধি এবং ৩/৬ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮।

মামলার তদন্তে দাদশী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. রমজান আলীর সংশ্লিষ্টতা পাওয়ায় ২৩ জুন ২০২৫ ইং তারিখ সকাল ৬টা ৩৫ মিনিটে রাজবাড়ী সদর থানাধীন কামালদিয়াকান্দি এলাকা থেকে  তাকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) এনায়েত শিকদার ও সঙ্গীয় ফোর্স। গ্রেপ্তারকৃত রমজান আলীকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

১০

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১২

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৪

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৫

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

১৬

গোয়ালন্দের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

১৭

ডেঙ্গু প্রতিরো‌ধে রাজবাড়ী‌তে হাসপাতা‌লে রেড‌ ক্রিসেন্টের প‌রিচ্ছন্নতা অভিযান

১৮

দৌলতদিয়া থেকে ৫ শিশু উদ্ধার

১৯

কালুখালীতে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা শুরু

২০