কামাল হোসেন : রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কাচারি পাড়া এলাকায় অবৈধভাবে স্থাপিত এক গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৫ জুন) সকাল ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে গুড় কারখানার মালিক সুরুজ প্রামানিককে ভেজাল ও অস্বাস্থ্যকর পণ্য উৎপাদনের দায়ে জরিমানা করা হয়। একইসঙ্গে কারখানাটির সকল পণ্য ধ্বংস করে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে গুড় উৎপাদন ও সংরক্ষণ, ভোক্তাদের প্রতিশ্রুত মান অনুযায়ী পণ্য না দেওয়া এবং অনুমোদনহীনভাবে খাদ্যপণ্য বিক্রয়ের দায়ে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কারখানাটিতে গুড়ে চিনি, পাউডার, ময়দা মিশিয়ে ভেজাল পণ্য তৈরি করা হচ্ছিল। দুর্গন্ধে আশপাশের পরিবেশও হয়ে পড়ে অসহনীয়।
অভিযানে সহায়তা করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, পুলিশ লাইন্সের এএসআই মো. আরিফ হোসেন, পাংশা উপজেলা প্রশাসন ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যরা। অভিযানে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং সংশ্লিষ্টদের সতর্কও করা হয়।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার
১
পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি!
২
রাজবাড়ী সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্বোধন করলেন সেনা প্রধান
৩
গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩
৪
গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন
৫
চিকিৎসায় অবহেলার অভিযোগে নিহত বালিয়াকান্দির কনিকা মন্ডলের বাড়িতে স্বাস্থ্যমন্ত্রী
৬
সিজারের পর পেটে গজ রেখে সেলাই: ৫১ দিন পর প্রসূতির মৃত্যু
৭
রাজবাড়ীতে সবজি রাখার মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
৮
জলাবদ্ধতা নিরসনে সুবিধাবঞ্চিতদের পাশে ছাত্রদল নেতা