মাস পেরিয়ে গেলও খোঁজ মেলেনি নিখোঁজ স্কুলছাত্র তামিমের ॥ প্রহর গুনছেন বাবা-মা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৬ জুন ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাস পেরিয়ে গেলও খোঁজ মেলেনি নিখোঁজ স্কুলছাত্র তামিমের ॥ প্রহর গুনছেন বাবা-মা

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার নিখোঁজ স্কুলছাত্রকে ঘিরে উৎকণ্ঠা বাড়ছে পরিবার ও স্থানীয়দের মাঝে। এক মাস পেরিয়ে গেল নিখোঁজ রয়েছে সপ্তম শ্রেণির ছাত্র তামিম। এখনো তার খোঁজ না পাওয়ায় দিশেহারা পরিবার। উৎকণ্ঠায় দিন পার করছে এলাকাবাসী।
রাজবাড়ীর পাংশা উপজেলার সাঁজুরিয়া গ্রামের মো. নজরুল ইসলামের একমাত্র সন্তান আব্দুল্লাহ ওরফে তামিম। গত ২০ মে সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার কথা বলে সাইকেল ও স্কুলব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয় সে। এরপর থেকে আর কোনো খোঁজ মেলেনি। সম্প্রতি বাংলাদেশ ফুটবল দল সিঙ্গাপুরের সাথে খেলার দিন তামিমের সন্ধান চেয়ে ছবি সম্বলিত প্লাকার্ড নিয়ে মাঠে প্রবেশ করে। এছাড়াও তামিমের পরিবার মানববন্ধনসহ নানা কর্মসুচি পালন করেছ।
তামিমের পড়ার টেবিল, যেখানে প্রতিদিন বই-খাতা নিয়ে বসত সে, সবই এখন পড়ে আছে নিঃসঙ্গভাবে। পাখি পালনের শখ ছিল তামিমের। প্রিয় পাখি দু’টিও রয়েছে আগেরই মত, শুধু তামিম নেই। পাখিদু’টি দেখাশোনা করছে তার মা। একজন মা হিসেবে আশার প্রদীপ এখনও নিভতে দেননি মা চাম্পা খাতুন। দিন-রাত অপেক্ষায় থাকেন, হঠাৎ ফিরে আসবে তার আদরের তামিম।
স্কুলের শিক্ষকরাও তামিমের নিখোঁজ হওয়াকে রহস্যজনক বলছেন। তামিম ছিলো শান্ত স্বভাবের ছাত্র, নিয়মিত পড়াশোনা করতো। নিখোঁজের দিন সকালে স্কুলের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার পর সে আর স্কুলেই আসেনি। তামিমের এই নিখোঁজ হয়ে যাওয়া শুধু তার পরিবারের নয়, পুরো এলাকাসীর মাঝে সৃষ্টি করেছে আতঙ্ক। বিশেষ করে অন্যান্য অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
তামিম নিখোঁজের অভিযোগ পাওয়ার পর থেকেই তার সন্ধানে আমরা কাজ শুরু করি। কিন্তু এখনো পর্যন্ত তার কোন সন্ধান পাইনি। ইতিমধ্যে দেশের সকল থানায় তার ছবিসহ ম্যাসেজ দিয়েছি। বিষয়টি আমাদের কাছে রহস্যজনক লাগছে।
এক মাস কেটে গেলেও তামিমের কোনো খোঁজ নেই। তবু আশায় বুক বেঁধে দিন গুনছেন বাবা-মা। একটিই চাওয়া, ছেলে ফিরে আসুক, আবার আলো জ্বলুক তাদের ঘরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০