রাজবাড়ী সদর হাসপাতালে দায়িত্ব অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৪ জুলাই ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী সদর হাসপাতালে দায়িত্ব অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সহ অন্যান্যদের কর্তব্য অবহেলায় শাজাহান মৃধা (৫০) নামে এক রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় রোগীর স্বজনরা হাসপাতা‌লে এসে উত্তে‌জিত হ‌লে পুলিশ এসে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। নিহত শাজাহান মৃধা রাজবাড়ী পৌর সভার ভবানীপুরের কেসমত মৃধার ছেলে। এর আগে সকালে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে জরুরি বিভাগে আসেন ওই রোগী।

নিহতের স্বজনদের অভিযোগ, জরুরী বিভাগের চিকিৎসক ও অন্যান্যদের দায়িত্ব অবহেলার কারণেই এই রোগীর মৃত্যু হয়েছে। সামান্য বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসার জন্য তা‌কে হাসপাতালে নি‌য়ে আসা হয়। জরুরী বিভাগ আসার পর অক্সিজেন দি‌য়ে কিছুক্ষণ পর খু‌লে অক্সিজেন ছারাই ওয়ার্ডে পাঠা‌নো হয় এবং অ‌ক্সি‌জেন ছারা তা‌কে ১৫ থে‌কে ২০ মি‌নিট রাখা হয়। এ সময় বার বার অক্সিজেন দিতে বললেও দায়িত্বরত কেউ অক্সিজেন দেন নাই। মূলত অক্সিজেন না দেওয়া ও দ্বা‌য়িত্ব অ‌ব‌হেলার কার‌ণেই তার মৃত‌্যু হ‌য়েছে।

হাসপাতা‌লের জরু‌রি বিভা‌গের দ্বা‌য়িত্ব চি‌কিৎসক সিফাত মাহমুদ ব‌লেন, প্রাথ‌মিক ভা‌বে ধারনা কর‌ছি রো‌গী‌টি হার্ডএ‌্যাটাক ক‌রে মারা গে‌ছে। তার শ্বাষক‌ষ্টের সমস‌্যা ছি‌লো। ওই সম‌য়ে আমি ছিলাম না, তখন জরু‌রি বিভা‌গের দ্বা‌য়িত্বে ছি‌লেন ডাঃ নুরুল ইসলাম আজম। ত‌বে ‌রোগী যত সময় জরু‌রি বিভা‌গে ছি‌লো ততক্ষণ অ‌ক্সি‌জেন দেয়া ছি‌লো। ট্রলিতে ক‌রে যখন ওয়া‌র্ডে নেওয়া হ‌য়েছে, তখন অ‌ক্সি‌জেন দেয়া ছি‌লো না। ত‌বে ওয়া‌র্ডে নেবার পর আবার অ‌ক্সি‌জেন দেয়া হ‌য়েছি‌লো।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। সকা‌লে বুকে ব‌্যথা নি‌য়ে এক‌টি রোগী জরু‌রি বিভা‌গের আসার পর যথাযথ চি‌কিৎসা দি‌য়ে ওয়া‌র্ডে পাঠায় দ্বা‌য়িত্বপ্রাপ্ত চি‌কিৎসক। প‌রে তি‌নি মারা যান। তবে এ বিষয়ে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বসা হয়েছিল এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ব্যক্তির চিকিৎসায় যদি কোন অবহেলা বা ত্রুটি থেকে থাকে এবং তদন্তে সেটি প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০