পাংশায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত ১ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত ১

Oplus_131072

কামাল হোসেন : রাজবাড়ীর পাংশা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সাদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আজিম (১৫) নামে অপর এক কিশোর গুরুতর আহত হয়ে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাকদুল এলাকার কাশেম মণ্ডলের ভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাদ পাট্টা পশুরহাট গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং আহত আজিম মৌরাট পূর্ব বাকদুল গ্রামের আকুব্বরের ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. ফারুক ও নিহতের ভাই আবু তালহা জানান, শহিদুল ইসলাম তার এক অসুস্থ আত্মীয়কে দেখতে পাংশা হাসপাতালে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে আবু সাদের অবস্থার আরও অবনতি হলে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয় সেখানেই পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনা সম্পর্কিত বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০