রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা, দুই আসামির যাবজ্জীবন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩০ জুলাই ২০২৫, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা, দুই আসামির যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার :  পাংশায় বাবু খান নামে এক যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।

বুধবার (৩০ জুলাই) দুপুরে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই দণ্ডপ্রাপ্ত আসামি খোরশেদ সরদার ও শাহজাহান সরদার আদালতে উপস্থিত ছিলেন না। দণ্ডপ্রাপ্তরা হলো, শরীয়তপুর জেলার নড়িয়া থানার শিরঙ্গল গ্রামের আজিজ সরদারের ছেলে খোরশেদ সরদার এবং পটুয়াখালী জেলার দশমিনা থানার আউলিয়াপুর গ্রামের মৃত হাশেম আলী সরদারের ছেলে শাহজাহান। নিহত বাবু খান শরীয়তপুর জেলার নুরিয়া থানার মসুরা গ্রামের সেকেন্দার খানের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতে ডলার ব্যবসার সূত্র ধরে শরীয়তপুর থেকে বাবু খানকে ডেকে এনে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের দুরশুন্দিয়া মাঠের একটি রসুনক্ষেতে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর পাংশা থানার এসআই রইজুল আলম নিজে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তকালে লাশের ছবি দেশের বিভিন্ন থানায় পাঠানো হলে পরিচয় শনাক্ত হয়। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ খোরশেদ সরদার ও শাহজাহান সরদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক-২ বলেন, “এটি একটি অজ্ঞাত লাশের মামলা ছিল। তবে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে তদন্ত করে হত্যার রহস্য উদঘাটন করেছে। আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০