কামাল হোসেন : রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফজলুল হকের (৫২) বিরুদ্ধে ছাত্রী সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। বুধবার (১৩ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোচিং বাণিজ্যের আড়ালে ফজলুল হক ছাত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। বুধবার সকালে এক ছাত্রীর সঙ্গে কোচিং সেন্টারে আপত্তিকর অবস্থায় তাকে দেখে ফেলে এক শিক্ষার্থী। বিষয়টি ছড়িয়ে পড়লে বিদ্যালয়ে জড়ো হয় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।
বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফজলুল হককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা বিদ্যালয়ের প্রধান ফটক ও জানালার কাচ ভাঙচুর করে। পরে পুলিশ চলে গেলে উত্তেজিত জনতা ওই শিক্ষকের মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
দশম শ্রেণির ছাত্র বাঁধন মণ্ডল অভিযোগ করে বলেন, “ফজলু স্যার দীর্ঘদিন ধরে বিদ্যালয়কে কুক্ষিগত করে রেখেছেন। তার মতো শিক্ষকের এখানে থাকার দরকার নেই। আমরা তার পদত্যাগ চাই।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. খালেক জানান, “বিক্ষোভের সময় পরিস্থিতি অবনতি হলে পুলিশকে খবর দিই। বিদ্যালয়ের সম্পদের কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটিকে জানানো হয়েছে।”
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
১
রাজবাড়ীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি
২
মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু
৩
দৌলতদিয়ায় অবৈধ কারেন্ট জালসহ জেলে আটক
৪
দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন
৫
পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
৬
রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার
৭
রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বিভিন্নস্থান পরিদর্শন
৮
রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের স্কুল-হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন
৯
প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
১০
রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের
১১
অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস
১২
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার
১৩
দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন
১৪
রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে
১৫
রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার
১৬
পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি!
১৭
রাজবাড়ী সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্বোধন করলেন সেনা প্রধান
১৮
গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩