রাজবাড়ীতে পার্কিং করা সরকার পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন, পু‌ড়ে ভস্মিভূত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৭ অগাস্ট ২০২৫, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে পার্কিং করা সরকার পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন, পু‌ড়ে ভস্মিভূত

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে রাতের অন্ধকারে পার্কিং করা সরকার পরিবহনের একটি বা‌সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের সম্পূর্ণ অংশ পূ‌ড়ে ভ‌স্মিভূত হয়েছে।

বুধবার রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে এ ঘটনা ঘটে। একই সময় সরকার পরিবহনের মালিক কুঞ্জন কান্তি সরকারের বাড়ির খড়ির ঘরে কাকতা‌লিয় ভা‌বে আগুন আগুন লাগার ঘটনা ঘটে। এদিকে বাসে আগুন দেওয়ার প্রায় ১২ ঘন্টা অতিবাহিত হলেও এখনো থানায় কোন অভিযোগ হয়নি বলে জানা গেছে।

জানা গেছে, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ কার্যালয়ের বিপরীত পাশে এবং রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন স্টাপ কোয়াটারের ভেতরে পার্কিং করা ছিল সরকার পরিবহনের ঢাকা মেট্রো-ব-১১-০০৭০ বাস‌টি। হঠাৎ রাত আড়াই থে‌কে ৩টার ম‌ধ্যে কে বা কারা বাস‌টি‌তে আগুন দেয়। এ সময় পথচারীরা ফায়ার সা‌র্ভিস‌কে খবর দি‌লে ফায়ার সা‌র্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষ‌ণে বাস‌টির ভেত‌রে সিটসহ সম্পূর্ণ অংশ পু‌ড়ে যায় এবং সমস্ত গ্লাস ভে‌ঙ্গে প‌রে। এ সময় বা‌সের মা‌লিক কুঞ্জন কান্তি সরকারের বা‌ড়ির খ‌ড়ির ঘরে আগুন লাগার ঘটনা ঘ‌টে। প‌রে সকা‌লে বাস‌টি রাজবাড়ীর কেন্দ্রীয় বাস টা‌র্মিনা‌লে নি‌য়ে রাখা হয়।

সরকার প‌রিবহ‌নের মা‌লিক কুঞ্জন কান্তি সরকার ব‌লেন, এটা পরিকল্পিত। কারণ একই সময় আমার বাস এবং আমার বাড়ির খড়ির ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। রাত আড়াইটা থেকে পৌনে তিনটার মধ্যে এ ঘটনাটি ঘটেছে। বাসটিতে যখন আগুন জ্বলছিল ওই সময় রাস্তা দিয়ে এক মোটরসাইকেল চালক যাচ্ছিল । সে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গাড়ির ভেতরে সব পূড়ে গেছে।এখন পর্যন্ত কোন অভিযোগ করি নাই, তবে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। আমি চাই আমাদের এই অদৃশ্য শত্রুটা‌কে প্রশাসনের সাহায্যে বের করতে । এরআগে প্রশাসনের সহযোগিতা নিতে গিয়ে অনেক সমস্যা হয়েছে। যার কারণে এবার আমরা আর ওই দিকে যাচ্ছি না। আমার মোট ১১টা বাস ।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোন্দকার মাহমুদুল হক জুয়েল বলেন, এক‌টি পক্ষ সমাজ ও রা‌ষ্ট্রে অরাজকতা সৃ‌ষ্টি কর‌তে এ ঘটনা ঘ‌টি‌য়েছে। বিষ‌য়ে আমরা পুলিশ‌কে জা‌নি‌য়েছি। দ্রুত এই দুস্কৃ‌তিকারী‌দের সনাক্ত ক‌রে আইনের আওতায় আনতে না পার‌লে প‌রিবহন মা‌লিকরা নিরাপত্তাহীনতায় ভুগ‌বে।

রাজবাড়ী সদর থানার ও‌সি মাহমুদুর রহমান জানান, রাতে সরকার পরিবহনের এক‌টি বা‌সে কে বা কারা আগুন দিয়েছে এখনো সে বিষয়টি জানা যায়নি। ত‌বে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। এছাড়া এবিষ‌য়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নাই । অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

১০

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১২

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৪

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৫

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

১৬

গোয়ালন্দের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

১৭

ডেঙ্গু প্রতিরো‌ধে রাজবাড়ী‌তে হাসপাতা‌লে রেড‌ ক্রিসেন্টের প‌রিচ্ছন্নতা অভিযান

১৮

দৌলতদিয়া থেকে ৫ শিশু উদ্ধার

১৯

কালুখালীতে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা শুরু

২০