রাজবাড়ী পৌরসভায় ২৭ দূর্গা মন্দির, শু‌ভেচ্ছা বি‌নিময় কর‌লো ছাত্রদল নেতা রোমা‌ন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী পৌরসভায় ২৭ দূর্গা মন্দির, শু‌ভেচ্ছা বি‌নিময় কর‌লো ছাত্রদল নেতা রোমা‌ন

স্টাফ রিপোর্টার : আসন্ন শারদীয় দূর্গাপূজা উপল‌ক্ষে রাজবাড়ী পৌরসভায় অব‌স্থিত ২৭‌টি দূর্গা ম‌ন্দি‌র ক‌মিটির নেতা‌ ও সু‌ধিজন‌দের নি‌য়ে শু‌ভেচ্ছা বি‌নিময় অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শ‌নিবার রাতে রাজবাড়ী পৌর কমিউনি‌টি সেন্টা‌রে রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমা‌নের ব‌্যাক্তি উদ্দ্যো‌গে এ শু‌ভেচ্ছা বি‌নিময় ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। এ সময় রাজবাড়ী পে‌ৗর এলাকার সনাতন ক‌মিউনি‌টির নেতা, সু‌ধিজন, পেশাজী‌বি, রাজনী‌তি‌বিদ ও বি‌শিষ্ট ব‌্যবসায়ীসহ ছাত্রদল নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন। এতে স্বাগত বক্তব‌্য রা‌খেন, রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়ক আরি‌ফুল ইসলাম রোমান । অন‌্যা‌ন্যের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন, বাংলা‌দেশ মহিলা প‌রিষদ কেন্দ্রীয় ক‌মি‌টির আন্তর্জা‌তিক সম্পাদক দেবাহু‌তি চক্রবর্তী, রাজবাড়ী জেলা বিএন‌পির আহ্বায়ক এ‌্যাডঃ লিয়াকত আলী বাবু, রাজবাড়ী সরকারী আদর্শ ম‌হিলা ক‌লে‌জের সা‌বেক অধ‌্যক্ষ প্রফেসর দী‌লিপ কুমার কর, রাজবাড়ী প্রেসক্লা‌বের সভাপ‌তি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী কেন্দ্রীয় ম‌ন্দির ক‌মি‌টির সভাপ‌তি জয়দেব কর্মকা‌র, হ‌রিতলা ম‌ন্দির ক‌মি‌টির সভাপ‌তি এ‌্যাডঃ স্বপন সোম, রাজবাড়ী জেলা কৃষকদ‌লের সদস‌্য একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের সা‌বেক সভাপ‌তি মোস্তা‌ফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের আহ্বায়ক আব্দুল মা‌লেক খান প্রমূখ।

মন্দির ক‌মি‌টির নেতারা ব‌লেন, দূর্গাপূজা শুধু পূজা না, এটি সার্বজ‌নীন উৎসব। কিন্তু সন্ধ‌্যা ৭টার ম‌ধ্যে প্রতিমা বিসর্জন নি‌র্দেশনার বিষয়‌টি দুঃখজনক এবং পাহারা দি‌য়ে পুজার ব‌্যবস্থার প‌রিবর্তন কর‌তে হ‌বে। দে‌শের নাগ‌রিক হিসা‌বে আমরা স্বাধীন ভা‌বে দূর্গা উৎসব পালন কর‌তে চাই। বাধ‌্য বাধকতার ম‌ধ্যে ধর্মীয় উৎসব হয় না। ইতিম‌ধ্যে বি‌ভিন্ন সময় নানা কর্মকা‌ন্ডের মাধ‌্যমে ছাত্র নেতা রোমানসহ তার কর্মীরা আমা‌দের পা‌শে থে‌কে ম‌নে জায়গা ক‌রে নি‌য়েছে। এবারও নি‌র্বিঘ্নে পূজা উদযাপ‌নে ‌সে আমা‌দের পা‌শে এসে দাঁ‌ড়ি‌য়ে‌ছে। তাই আশা কর‌ছি রোমানসহ সবার সহ‌যো‌গিতায় উৎসবমূখর প‌রি‌বে‌শে এবার দূর্গাপূজা সম্পন্ন কর‌তে পার‌বো।

সুধিজনরা ব‌লেন, শা‌ন্তি প্রিয় জেলা রাজবাড়ী। অ‌তি‌থের মত এবারও সকল ধ‌র্মের মানু‌ষের সহ‌যো‌গিতায় উৎসবমূখর প‌রি‌বে‌শে দূর্গাপূজা সম্পন্ন হ‌বে। সম্প্রতির বন্ধন অটুট রাখ‌তে রোমানের মত এভা‌বে সবাই এগি‌য়ে আসলে ধ‌র্মের ভেদা‌ভেদ থাব‌বে না।

রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়ক আরি‌ফুল ইসলাম রোমান ব‌লেন, আগামীর রাষ্ট্রনায়ক তা‌রেক রহমান এর নি‌র্দেশে সম্প্রতির বাংলা‌দেশে গ‌ড়ে তুল‌তে কাজ কর‌ছি। এদে‌শে সব ধ‌র্মের মানুষ সমান অ‌ধিকার নি‌য়ে বাঁচ‌বে এবং ধর্ম যার যার রাষ্ট্র সবার। রাজবাড়ী শা‌ন্তি সম্প্রতি‌র শহর। সেই ধারাবা‌হিকতা রক্ষায় বন্ধু‌দের সহ‌যো‌গিতায় আমি পৌর এলাকার মন্দির গু‌লোর উন্নয়ন কর্মকা‌ন্ডের জন‌্য সামর্থ‌্য অনুযায়ী সামান‌্য সহ‌যো‌গিতা ক‌রে পা‌শে দাঁড়া‌নোর চেষ্টা কর‌ছি। শুধু এখনই না বহু আগে থে‌কেই আমি এই  ম‌ন্দিরে উপ‌স্থিত হ‌য়ে সনাত‌নী এই প্রিয় মানুষ গু‌লোর পা‌শে থাকার চেষ্টা ক‌রে‌ছি এবং খোঁজ খবর নি‌য়ে‌ছি। আসন্ন দূর্গা পূজা তারা যেন উৎসবের সা‌থে উদযাপন কর‌তে পা‌রে ‌কে‌ন্দ্রের নি‌র্দেশে সে জন‌্য আমিসহ জেলা ছাত্রদ‌লের সকল নেতাকর্মী কাজ কর‌ছে। আশা কর‌ছি সবার স‌ম্মে‌লিত প্রচেষ্টায় রাজবাড়ী‌তে উৎসবমূখর প‌রি‌বে‌শে দূর্গাপূজা উদযাপন হ‌বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০