পাংশায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে মহড়া অনুষ্ঠিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে মহড়া অনুষ্ঠিত

oplus_0

মাসুদ রেজা শিশির : “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা, র‍্যালী ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে পাংশা উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষ উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে ও পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসলাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাংশা উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইবাদত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রবিউল ইসলাম, পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিসের প্রতিনিধি সহ পাংশা সরকারি কলেজের শিক্ষক শামীম আরা মিনুসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সুধী জন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে  ফায়ার সার্ভিস স্টেশনের পক্ষ  থেকে শিক্ষার্থীদের মাঝে গ্যাস ও জ্বালানী তেলের আগুন নেভানোর পদ্ধতি, বসত ঘরের আগুন নেভানোর কৌশল, ভূমিকম্পের সময় করণীয় ও হতাহতদের উদ্ধারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কৌশল প্রদর্শন করেন।

এ সময় পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদজাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০