গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১১ নভেম্বর ২০২৫, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

রাজবাড়ীর গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১২-১৪ কোটি টাকার মালপত্র ক্ষতির আশঙ্কা করছে মিল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পাশে পূর্বের নাম (বাংলাদেশ হ্যাচারী) অরিয়েট জুট মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষতির কথা জানিয়েছে মিলের কর্মকর্তা ও ফায়ার সার্ভিস।

অরিয়েট জুট মিলের কর্মকর্তা হরে কৃষ্ণ বৈরাগী বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬ টার পর মিলটির পিছনে একটি গোডাউনে আগুন দেখে শ্রমিকরা চিল্লা চিল্লি করলে এসে দেখতে পাই আগুন জ্বলছে। প্রথমে গোয়ালন্দ ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তিনি আরও বলেন, যে গোডাউনে আগুন লেগেছে সেখানে কোন শ্রমিক ছিলোনা। তবে এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি। এতে মিলের অনেক বড় ক্ষতি হয়েছে।

রাজবাড়ী জুট মিলের নির্বাহী পরিচালক আলী আহম্মেদ বলেন, খবর পেয়ে আমি রাজবাড়ী থেকে চলে আসছি, কিভাবে আগুন লাগছে সেটা আমরা জানতে পারিনি। তিনি আরও বলেন, এখানে আনুমানিক ৩০ হাজার মণ পাট ছিলো, যার বাজার মূল্য ১৩ কোটি।

রাজবাড়ী সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামিম মোল্লা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি আরও বলেন, আগুন পাটের গোডাউনে থাকার কারনে নেভাতে সময় লাগছে। কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে এটা এখন বলা যাচ্ছেনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১০

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

১১

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১২

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

১৩

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

১৪

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১৬

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৮

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৯

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

২০