গোয়ালন্দের মাদকের গডফাদার টুপি শহীদ গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩ অক্টোবর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দের মাদকের গডফাদার টুপি শহীদ গ্রেপ্তার

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা। পাশেই দৌলতদিয়া পতিতাপল্লী ও দৌলতদিয়া ফেরি ঘাট। এখানে মাদকের কেনাবেচা অহরহ। হাত বাড়ালেই মেলে মাদক। দীর্ঘদিন ধরে কতিপয় প্রভাবশালী নেতার ছত্রছায়ায় প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছে একটি চক্র। এ চক্রের অন্যতম প্রধান গডফায়ার বহুরুপি টুপি শহীদ। তিনি দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি।

মাথায় টুপি, গায়ে পাঞ্জাবী পরিহিত থাকতো সব সময়। তার ইশারায় চলতো এখানকার মাদক স্পট। সবাইকে ম্যানেজ করেই প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছিল শহীদ শেখ ওরফে টুপি শহীদ শেখ (৪৯)। সে উত্তর দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়ার হালিম শেখের ছেলে। অবশেষে বুধবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের জালে গ্রেপ্তার হয়েছে এ মাদকের গডফাদার।
থানা সুত্রে জানাগেছে, গত মঙ্গলবার (০১ অক্টোবর) রাত ৯টার সময় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল উত্তর দৌলতদিয়া পোড়াভিটায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫১ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী উত্তর দৌলতদিয়া পোড়াভিটার গোলাম মোস্তফা শেখের স্ত্রী সাবানা বেগম (৬০) কে গ্রেপ্তার করে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদক ব্যবসায়ী সাবানা বেগম, মাদকের গডফাদার মোঃ শহিদ শেখ ও মোছাঃ পাতা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ সেলিম মোল্যা বলেন, ধৃত আসামী সাবানা বেগম অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখে ও পলাতক আসামী মোঃ শহিদ শেখ এবং মোছাঃ পাতা বেগম পরস্পরের সহায়তায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাবানা বেগমকে বুধবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
দৌলতদিয়া মজিদ শেখের পাড়া এলাকার রেজাউল বলেন, শহিদ একজন ভয়ংকর মাদক কারবারী। ধর্মীয় লেবাজ ধারণ করে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় মাদকের স্বর্গরাজ্যে পরিণত করে। মাদকের ছোবলে এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছে। তাকে গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, শহীদ শেখ একজন বহুরুপি মানুষ। ধর্মীয় লেবাস ব্যবহার করে গড়ে তোলে মাদকের সিন্ডিকেট। দীর্ঘদিন ধরে একছত্র আধিপত্য বিস্তার করে মাদক ব্যবসা করে আসছিল। তাকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ৬টি মাদক মামলা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০