গোয়ালন্দে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৬ অক্টোবর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

‘জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন’ এ প্রতিপাদ্য’ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস- ২০২৪ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে রবিবার (৬ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র’র সভাপতিত্বে আলোচনা সভায় শোভাযাত্রায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার প্রদীপ কুমার পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান খান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেব গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন ৪ ইউপি সচিব, ইউপি সদস্য, গ্রাম পুলিশ প্রমুখ। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র উপজেলার সকল নাগরিককে জন্ম-মৃত্যু নিবন্ধনের জন্য আহবান জানান। এবং জনগণ জন্ম-মৃত্যু নিবন্ধন সনদ গ্রহণ করতে গিয়ে যাতে কোন প্রকার হয়রানীর শিকার না হয় সেই কারনে হয়রানী মুক্ত সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট পৌরসভা কর্তৃপক্ষ এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সচিবদের আহবান জানান। তিনি জন্ম-মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে প্রতিটি শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে জন্ম নিবন্ধনের তাগিদ দেন। এ-সময় সকল ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে জানান জন্ম নেওয়া শিশুদেরকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছাবার্তা ও মৃত্যু ব্যাক্তির পরিবারকে শোকবার্তা জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০