পাংশায় বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ, অন্তত ১২ জন আহত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২১ অক্টোবর ২০২৪, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, অন্তত ১২ জন আহত

রাজবাড়ীর পাংশায় বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর বাজার এলাকায়।

সংঘর্ষে আহতরা হলেন, হাবাসপুর গ্রামের মৃত শহর আলী প্রামানিকের ছেলে আ: মান্নান প্রামানিক, শামসুদ্দিন শেখের ছেলে মো: দুলাল উদ্দিন শেখ, ময়েজ উদ্দিন শেখের ছেলে মো: নিজাম উদ্দিন, মৃত আবুল হোসেন প্রামানিকের ছেলে নজরুল ইসলাম, মৃত আ: ওহাবের ছেলে মো: রফিক, আয়েনদ্দিন শেখের ছেলে মো: হাসেম শেখ, চরপাড়া গ্রামের হালিম খানের ছেলে রবিউল ইসলাম খান, আ: হাই খানের ছেলে রাকিবুল ইসলাম, আ: লতিফ প্রামানিক ও হাসিদুল ইসলাম।

জানা যায়, সোমবার সন্ধ্যায় হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আ: মান্নান প্রামানিক তার লোকজনদের নিয়ে হাবাসপুর বাজারে বিএনপির কার্যালয়ের সামনে প্রতিদিনের ন্যায় অবস্থান করছিলেন। এ সময় হাবাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আ: লতিফ খানের নেতৃত্বে চরপাড়া মোড় থেকে একটি মিছিল বের হয়ে হাবাসপুর বাজার এলাকায় পৌঁছায়। এসময় মিছিলে থাকা লোকজন ও ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থাকা লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

এ ব্যাপারে হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আ: মান্নান প্রামানিক বলেন, আমি সহ আমার দলের নেতাকর্মীরা সন্ধ্যায় হাবাসপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে প্রতিদিনের ন্যায় অবস্থান করি। এসময় আ: লতিফ খানের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলার ঘটনায় আমি সহ ৭ জন আহত হই। তিনি আরো বলেন, ৫ আগস্টের পর যারা গা ঢাকা দিয়েছিল আ: লতিফ খান পুনরায় তাদেরকে নিয়ে আজ এই পরিকল্পিত হামলা চালিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলার ঘটনায় থানায় মামলা করবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের দলের সিনিয়র নেতাকর্মীদের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

সংঘর্ষে আহত অপর পক্ষের রবিউল ইসলাম খান বলেন, আমরা আ: লতিফ খানের নেতৃত্বে চরপাড়া মোড় থেকে একটি মিছিল বের করে হাবাসপুর বাজারে পৌঁছালে বিএনপির অফিসে থাকা লোকজন আমাদের উপর লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। এসময় আমার মাথায় আঘাত করলে আমি গুরুতর রক্তাক্ত জখম হই। হামলায় আমি সহ ৫জন আহত হয়েছি।

উভয় পক্ষের সংঘর্ষে গুরুতর আহতরা বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। হাবাসপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উভয় পক্ষের নেতাকর্মীরা আহতদের দেখতে হাসপাতালে উপস্থিত হন। এ ঘটনার তীব্র নিন্দা জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীর পদ্মা নদীতে কু‌মিরের দেখা, আতঙ্কে স্থানীয়রা

বালিয়াকান্দিতে মামলা প্রত্যাহারের হুমকি, আতঙ্কে পরিবার

অ‌তীতে নির্বাচনী কার্যক্রমের সা‌থে জ‌ড়িতদের অ‌নেক ভুল ত্রু‌টি হ‌য়েছে, -ঢাকা বিভাগীয় ক‌মিশনার 

গোয়ালন্দে গণভোটের প্রচারনায় বিভাগীয় কমিশনার

বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদকসহ দুইজন গ্রেফতার, অস্ত্র উদ্ধার 

গোয়ালন্দে আ’লীগ নেতার বিএনপিতে যোগদান

পাংশা সরকারি কলেজের বার্ষিক র্ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বা‌লিয়াকা‌ন্দি‌তে মিথ্যা অপবাদ দিয়ে শিশুকে মারধরের অভিযোগ

ধানের শীষের কারনে আমরা আজ ঐক্যবদ্ধ : হারুন অর রশীদ 

পাংশায় প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

১০

রাজবাড়ীতে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার দুই যুবক

১১

দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার

১২

রাজবাড়ীতে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে যুব উন্নয়ন বিষয়ক সেমিনার

১৩

গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিদায় ও নবাগত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ

১৪

রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

১৫

দৌলতদিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৬

বিনা নোটিশে সবজি ব্যবসায়ীকে উচ্ছেদের অভিযোগ

১৭

স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, সংবর্ধনা পেলেন শিক্ষাবিদ সৈয়দ সিদ্দিকুর রহমান

১৮

দৌলতদিয়াগামী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১ ব্যক্তির মৃত্যু

১৯

রাজবাড়ী-২ আস‌নে দা‌খিলকৃত ১২ প্রার্থীর ম‌ধ্যে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ, ৫ জ‌নের বা‌তিল ঘোষনা

২০