গোয়ালন্দে মোটরসাইকেল চুরি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২ ডিসেম্বর ২০২৪, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে মোটরসাইকেল চুরি

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর এলাকায় ডিসকাভার ১২৫ সিসি’র একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ করেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আ. করিম মৃধা ডাঙ্গী এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (৩৫)। বর্তমানে তিনি গোয়ালন্দ পৌর শহরের নিলু শেখের পাড়ায় আবুল হোসেনের বাড়ির তৃতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। সাইফুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে তিনি তার ব্যবহৃত কালো রঙের ডিসকাভার ১২৫ সিসি মোটরসাইকেলটি (ইঞ্জিন নম্বর: JZYWJG05726, চেসিস নম্বর: MD2B44BY8JWG85786) বাসার সামনে রেখে ঘরে ঢোকেন। আধা ঘণ্টা পরে নিচে নেমে দেখেন, তার মোটরসাইকেলটি আর সেখানে নেই। অনেক খোঁজাখুঁজির পরও মোটরসাইকেলটির কোনো সন্ধান না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তার ধারণা, এই সময়ের মধ্যে অজ্ঞাতপরিচয় চোর বা চোরেরা তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের মাধ্যমে চুরির ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। দ্রুত মোটরসাইকেলটি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত চুরি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। পুলিশ সাধারণ মানুষকে তাদের যানবাহনের সুরক্ষায় অতিরিক্ত সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে এবং যে কোনো সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে থানায় জানানোর আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০