‘সংসদে সংরক্ষিত আসনের দাবি হিন্দু মহাজোটের’ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৯ জুলাই ২০২৫, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘সংসদে সংরক্ষিত আসনের দাবি হিন্দু মহাজোটের’

কামাল হোসেন : হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ এবং জাতীয় সংসদসহ সব পর্যায়ে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একই সঙ্গে মুরাদনগর কুমিল্লায় গণধর্ষণ, খিলক্ষেতে মন্দির ভাঙচুর, ভূমিদখল, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি।

বুধবার (৯ জুলাই) রাজবাড়ী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, রাজবাড়ী জেলা শাখার সভাপতি অশোক শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব প্রামানিক, আইন বিষয়ক সম্পাদক হেমন্ত কুমার পাল, সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিত কুমার দাস প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, “সংসদে হিন্দু সম্প্রদায়ের কোনও প্রতিনিধি না থাকায় বারবার এই সম্প্রদায়ের মানুষ নিপীড়নের শিকার হচ্ছেন। জাতীয় নির্বাচনে সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচন ও সংরক্ষিত আসন নিশ্চিত না করা হলে ভবিষ্যতে হিন্দু সম্প্রদায় কোনও নির্বাচনেই অংশ নেবে না এবং ভোট বর্জন করবে।” তাঁরা বলেন, “স্বৈরাচার পতনের পর আমরা আশা করেছিলাম, দেশে সব ধর্মাবলম্বীর সমান অধিকার থাকবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উপদেষ্টা পরিষদ, সংস্কার কমিটি ও নিয়োগে হিন্দুদের কোনও অংশগ্রহণ নেই। বরং প্রতিদিনই দেশের কোথাও না কোথাও হিন্দুদের বাড়িঘর, মন্দির, প্রতিমা ধ্বংস, জমি দখল, হত্যা ও অপহরণের ঘটনা ঘটছে। নারী নির্যাতন, মিথ্যা মামলায় গ্রেপ্তার এবং দেশত্যাগে বাধ্য করার হুমকিও থেমে নেই।” তারা উদাহরণ দিয়ে বলেন, “যশোরে সম্প্রতি ১৮টি হিন্দু পরিবার ঘরবাড়ি, দোকান, আসবাবপত্রসহ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। লালমনিরহাটে ধর্ম অবমাননার অজুহাতে পরেশ চন্দ্র শীল ও বিষ্ণুপদ শীলের ওপর হামলা হয়েছে, মিথ্যা মামলায় গ্রেপ্তারও করা হয়েছে। এসব ঘটনায় আজ পর্যন্ত দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়নি।” বক্তারা, “দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হলে শুধু কথায় হবে না সংবিধান অনুযায়ী সংসদে সরাসরি প্রতিনিধিত্ব এবং পৃথক ভোটের ব্যবস্থা পুনর্বহালের দাবি জানান তারা।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০