‘দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ রাজবাড়ীতেই হবে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৮ অগাস্ট ২০২৫, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ রাজবাড়ীতেই হবে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

কামাল হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, “বিএনপি ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ রাজবাড়ীতেই নির্মাণ করা হবে। এতে নদী শাসনও হবে, দৌলতদিয়া-পাটুরিয়া রুট দিয়েই পদ্মা সেতু হবে, পাশাপাশি রাজবাড়ী পাংশা এলাকায় হবে পদ্মা ব্যারেজ, এই দুটি প্রকল্প অন্য কোনো পথে হওয়ার কোন সুযোগ নেই।”

তিনি অভিযোগ করে বলেন, “গত ১৬ বছরে নদী রক্ষার নামে শত শত কোটি টাকা লুটপাট হয়েছে। ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে, বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় ভয়াবহ বন্যা সৃষ্টি হচ্ছে। আমাদের নদীর উপর নিয়ন্ত্রণ নেই, পুরো নিয়ন্ত্রণ ভারতের হাতে। গঙ্গায় ভারতের ৭২টি বাঁধ, সর্বশেষ ফারাক্কা বাঁধ নদীর স্বাভাবিক গতিপথ নষ্ট করেছে। এর প্রভাবে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, বন্যা-খরার চক্রে আমাদের দেশের মানুষ ভুগছে।” শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার ও কাউয়ালজানির ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এমপি খৈয়ম জানান, তিনি এ বিষয়ে বেগম খালেদা জিয়া ও লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন। তারেক রহমান আশ্বাস দিয়েছেন, ক্ষমতায় এলে রাজবাড়ীতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে। পাশাপাশি ভৌগলিক কারণেই পদ্মা ব্যারেজ রাজবাড়ীতেই হবে। কাজেই আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে এই দুটি মেগা প্রকল্প আমাদের এলাকা দিয়েই বাস্তবায়ন হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, আকমল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, জেলা কৃষক দলের আহ্বায়ক আয়ুবুর রহমান আয়ুব, জেলা বিএনপির সদস্য রইচ উদ্দিন ডিউক, অ্যাডভোকেট এবিএম সাত্তার, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু,  সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কেএ সবুর শাহিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নিকবার হোসেন মনি, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মণ্ডল প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ইচমাইল মোল্লা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১০

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১১

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৩

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১৫

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৬

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৭

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৮

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৯

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

২০