রাজবাড়ীতে নানা আয়োজনে মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী পালিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৩ নভেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে নানা আয়োজনে মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী পালিত

আধুনিক বাংলা গদ্য সাহিত্যের প্রথম মুসলিম রূপকার, ঊনবিংশ শতাব্দীর খ্যাতিমান সাহিত্যিক ও কালজয়ী উপন্যাস বিষাদসিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী স্মৃতিকেন্দ্রে বাংলা একাডেমির আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে বাংলা একাডেমি, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদসহ স্থানীয় বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠন মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

দোয়া মাহফিল শেষে স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. মো. সেলিম রেজা। এসময় বক্তারা বলেন, “মীর মশাররফ হোসেন কেবল একজন সাহিত্যিকই নন, তিনি ছিলেন বাংলার সমাজ ও সংস্কৃতির পথপ্রদর্শক। তাঁর লেখনীতে যেমন ধর্মীয় অনুভূতির পাশাপাশি মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটেছে, তেমনি মুক্তচিন্তার আলোকও ছড়িয়ে পড়েছে।” অনুষ্ঠানে জেলা প্রশাসন, বাংলা একাডেমির প্রতিনিধি, সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গুণিজনরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১০

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১১

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৩

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১৫

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৬

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৭

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৮

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৯

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

২০