গোয়ালন্দে চাঞ্চল্যকর সুশীল হত্যাকান্ডে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে চাঞ্চল্যকর সুশীল হত্যাকান্ডে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কাটাখালী এলাকার চাঞ্চল্যকর চরমপন্থী নেতা সুশীল হত্যাকান্ডের ঘটনায় জনি মোল্লা (৩৪) নামের সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাঁসরন্দ গ্রামের কালাম মোল্লার ছেলে।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বরাট বাজার এলাকা থেকে সুশীল হত্যাকান্ডের ঘটনায় সন্দেহভাজন জনি মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার টার দিকে স্থানীয় কাটাখালী বাজারের একটি চায়ের দোকানের পাশে চরমপন্থী নেতা সুশীল কুমার সরকার (৫৮)কে এলোপাথাড়ি কুপিয়ে ও গুলি করে ফেলে রেখে যায় অজ্ঞত সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে। তিনি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের মৃত মনি সরকারের ছেলে। নিহত সুশীল রায়ের বিরুদ্ধে তিনটি অস্ত্র ও দুটি হত্যা মামলা রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহম্মদ রাকিবুল ইসলাম জানান, সুশীল হত্যাকান্ডের ব্যাপারি গত ২৩ তারিখে অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়। এরপর থেকে হত্যার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নামে। এরই ধারাবাহিকতায় সন্দেহভাজন হিসেবে জনি মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যাকান্ডে জরিতদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তার করতে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ময়লার ভাগারে মিললো নবজাতকের মরদেহ

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু

রাজবাড়ী‌তে মুর‌গিবা‌হি পিকাপ ও মোটরসাই‌কে‌লের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত এক

পাংশায় চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, দুই ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

দৌলতদিয়া ফেরি ঘাটে  সিসি ক্যামেরা স্থাপন করা হবে -নৌ পরিবহন প্রতিমন্ত্রী

পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা গ্রেফতার

গোয়ালন্দ সরকারি খালের ওপর অবৈধ মুরগির খামার উচ্ছেদ

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

১০

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১১

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

১২

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

১৩

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

১৪

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

১৫

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

১৬

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

১৭

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১৮

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১৯

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

২০