পাংশায় প্রবাসীর বাড়িঘর ভাঙচুরসহ জমি দখলের অভিযোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় প্রবাসীর বাড়িঘর ভাঙচুরসহ জমি দখলের অভিযোগ

রাজবাড়ীর পাংশায় বাড়িঘর ভাঙচুর করে জমি জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর গ্রামে।
সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গোপালপুর বাজার সংলগ্ন মৃত লবাই মন্ডলের ছেলে প্রবাসী আবজাল মন্ডলের বসতঘর ভাঙচুর করছে তারই আপন বড় ভাই উজ্জল মন্ডল।
এ বিষয়ে প্রবাসী আবজাল মন্ডলের মেয়ে জামাই মনোয়ার হোসেন জানায়, বেশ কিছু দিন ধরে আমার চাচা শ্বশুর ঘর ভাঙচুরের পায়তারা করছে। কয়েকদিন আগে বাড়ির সামনে থাকা একটি দোকান ঘর তারা ভেঙেছে। আজ আবার লোকজন নিয়ে এসে আমার শ্বশুরের বসত ঘর ভাঙছে। তিনি আরো জানায়, ঘর ভাঙচুরের মদদদাতা হিসেবে কাজ করছে আমার চাচী শাশুড়ীর ফুফাতো ভাই আলম হোসেন। আমি বেশ কয়েকবার তাদেরকে অনুরোধ করেছি আমার শ্বশুর বিদেশ থেকে কয়েকদিনের মধ্যে দেশে আসবে তারপর আপনারা যেটা ভালো হয় সেটা করবেন। কিন্তু তারা আমার কথা না শুনে ঘর থেকে মালামাল বের করে আমার শাশুড়ী ও ছোট শালিকাকে বের করে দিয়েছে। আমার শ্বশুর বাড়িতে না থাকায় তারা আমার শাশুড়ী ও শালিকার সাথে মাঝে মাঝেই খারাপ আচরণ করে।
বাড়িঘর ভাঙচুর করার বিষয়ে জানতে চাইলে উজ্জল মন্ডল জানায়, এই জমি আমার, আমার জমিতে আমার ছোট ভাই দীর্ঘদিন ঘর তুলে বসবাস করে আসছিল। জমি বুঝে নিতে এই ঘর ভাঙা হচ্ছে। ঘর কারা ভাঙার অনুমতি দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, কেউ অনুমতি দেয়নি, আমি নিজেই লোকজন দিয়ে ভাঙছি।
বাড়ি ঘর ভাঙচুরের সংবাদ পেয়ে পাংশা মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সহনশীল সমাধান দিলে তারা তা প্রথমে মানতে রাজি হয়নি। পরে পুলিশ তাৎক্ষণিক ঘরটি পুনরায় মেরামত করে দেয়ার নির্দেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

রাজবাড়ীতে যুবদ‌লের বিক্ষোভ

পাংশায় বিআরডিবির সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত 

পাংশায় মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

১৬ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

গোয়ালন্দে অতিরিক্ত পন্য পরিবহনের দায়ে ৫ ট্রাককে জরিমানা

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

১১

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

১২

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

১৩

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

১৪

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

১৫

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

১৭

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৮

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

১৯

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

২০