১৬ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু - Rajbari
মাসুদ রেজা শিশির
২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৬ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

দীর্ঘ ১৬ দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে এ নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

এর আগে, পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। ফলে এই রুটে যাতায়াতকারী যাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ধাওয়াপাড়া ফেরিঘাট সূত্রে জানা গেছে, এই নৌরুটে দুটি ফেরি রয়েছে। যার মধ্যে একটি গত দুই-তিন মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। আর সচল থাকা অপর ফেরিটিও পদ্মার তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে বন্ধ রাখা হয়েছিল। ফলে দীর্ঘ সময় ধরে নৌরুটটিতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ থাকে। ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী ও পাবনার মধ্যে যাতায়াতকারী মানুষকে বিকল্প পথে চলাচল করতে হয়েছে, যা বাড়তি সময় ও খরচের কারণ হয়ে দাঁড়ায়। দীর্ঘ ১৬ দিন পর ফেরি পুনরায় চালু হওয়ায় যাত্রী ও চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) রবিউল ইসলাম জানান, পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় এতদিন ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবার বেলা ১১টা থেকে এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

রাজবাড়ীতে যুবদ‌লের বিক্ষোভ

পাংশায় বিআরডিবির সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত 

পাংশায় মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

১৬ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

গোয়ালন্দে অতিরিক্ত পন্য পরিবহনের দায়ে ৫ ট্রাককে জরিমানা

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

১১

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

১২

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

১৩

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

১৪

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

১৫

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

১৭

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৮

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

১৯

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

২০