বোন ও দুলাভাইয়ের বিরুদ্ধে ভাইকে অপহরণ করে মুক্তিপণের দাবির অভিযোগ - Rajbari
মাসুদ রেজা শিশির
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোন ও দুলাভাইয়ের বিরুদ্ধে ভাইকে অপহরণ করে মুক্তিপণের দাবির অভিযোগ

রাজবাড়ীর কালুখালি উপজেলার রতনদিয়া ইউনিয়নের তফাদিয়া গ্রামের শামীম মৃধা ও নাজমা বেগম দম্পতি ৬ কন্যা সন্তানের পর একটি মাত্র পুত্র সন্তানের জন্ম দেন। সেই শিশু পুত্র সন্তানকেই নিজের মেয়ে ও জামাই অপহরণ করে মুক্তিপণের দাবিতে ক্রমাগত শিশু পুত্রের জীবননাশের হুমকি দিয়ে চলছে বলে জানিয়েছেন শামীম মৃধা।

গত ২৩ সেপ্টেম্বর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে কৌশলে অপহরণ করা হয়, ২৫ সেপ্টেম্বর থানায় জিডি করা হয়। এ ঘটনায় ওই শিশু রাসেলের পিতা শামীম মৃধা বাদী হয়ে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।

মা নাজমা বেগম বলেন নিজের মেয়ে সুরাইয়া ও জামাই আকাশ অরফে আব্দুল্লাহ কমলাপুর রেলস্টেশন থেকে কৌশলে আমার শিশু পুত্র রাসেলকে ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে, মুক্তিপণ না দিলে আমার শিশু পুত্র রাসেলকে হত্যার হুমকি দিয়েছে তারা।

শিশু পুত্র রাসেলের বাবা শামীম মৃধা বলেন ছয়টি মেয়ের পরে আল্লাহ আমার একটি ছেলে সন্তান দান করে সেই ছেলেকেই জিম্মি করে কোথায় রেখেছে তা আমার জানা নেই। মাঝে মধ্যেই মোবাইল ফোনে আমাকে টাকার জন্য চাপ দিচ্ছে পাশাপাশি ছেলেকে মেরে ফেলবে বলে হুমকিও দেয় এ ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন তিনি ও তার পরিবার।

স্থানীয়রা বলেন শামীম মৃধা একজন সহজ সরল প্রকৃতির মানুষ অটো ভ্যান চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে আসছে দীর্ঘদিন ধরে, সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়ায় সে পথও বন্ধ হয়ে গেছে। এমন অবস্থায় শিশু পুত্রের শোকে শামীম মৃধা ও তার স্ত্রী নাজমা বেগম প্রায় পাগল হয়েগেছে। আমরা চাই অতি দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই শিশু পুত্রকে উদ্ধার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন।

কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জয়নাল আবেদীন বলেন বিষয়টা আমার জানা আছে বাচ্চাটি উদ্ধার না হলে আমরা মামলা নিয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ করব। ইতো এটা নিয়ে আমরা কাজ করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় চাঁদার দাবিতে সংখ্যালঘু প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ 

১

গোয়ালন্দে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

২

গোয়ালন্দে দুর্গাপূজা উদযাপনে মণ্ডপ কমিটির সাথে মতবিনিময়

৩

বোন ও দুলাভাইয়ের বিরুদ্ধে ভাইকে অপহরণ করে মুক্তিপণের দাবির অভিযোগ

৪

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে কারেন্ট জালসহ জেলে গ্রেপ্তার

৫

দক্ষতার স্বীকৃতি স্বরূপ ‘পুলিশ পদক’ পেলেন রাজবাড়ীর ডিবির ওসি মফিজুল

৬

গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

৭

গোয়ালন্দে অতিরিক্ত ওজনবাহী ৪টি ট্রাকে জরিমানা

৮

চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

৯

ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ীতে ১ জনকে পিটিয়ে হত্যা: ১ নারী আটক

১০

মেধাবী ছাত্র তীব্র বিশ্বাসের জীবন বাঁচাতে এগিয়ে আসুন

১১

দৌলতদিয়ায় মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

১২

সিজারের পর পেটে গজ রেখে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

গোয়ালন্দে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

উৎসবমুখর পরিবেশে গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীন বরণ

১৫

রাজবাড়ীতে শ্রমিকদ‌লের বিক্ষোভ

১৬

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশা বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

১৭

রাজবাড়ীতে বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

রাজবাড়ী‌তে ইসলা‌মিক ড্রেসের শোরুম কাফ এর উদ্বোধন

১৯

গোয়ালন্দে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ৬১ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

২০